Thursday, September 17, 2026
26 C
Dhaka

কিডনি রোগ শনাক্তে কমিউনিটি ক্লিনিকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে প্রতি সাতজনের একজন কিডনির রোগে আক্রান্ত। এক দশক আগে এই হার ছিল প্রতি ৯ জনে একজন। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বৃদ্ধির কারণে কিডনি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। পাশাপাশি বায়ুদূষণ, তাপজনিত চাপ (হিট স্ট্রেস), পানিশূন্যতা এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাবের মতো পরিবেশগত কারণও এ রোগ বৃদ্ধির জন্য দায়ী।

বিশেষজ্ঞদের মতে, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত ও চিকিৎসা শুরু করা গেলে প্রায় ৪০ শতাংশ কিডনি রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় করা সম্ভব। এ কারণে দেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে কিডনি রোগ প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউটে ‘বিশ্ব কিডনি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়। এবারের কিডনি দিবসের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ কিডনি সকলের তরে মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তিনি বলেন, কিডনির রোগ বহুলাংশে প্রতিরোধ করা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি এবং সচেতনতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর উপায় খুঁজে বের করতে হবে।

অধ্যাপক এ কে আজাদ বলেন, ‘মসজিদের ইমামকে দিয়ে খুতবায় সচেতনতা বার্তাগুলো ছড়িয়ে দেওয়া যায়। এটি নিয়ে আমরা একটি গবেষণা করেছি। পাঁচ বছর ধরে গবেষণাটি চলে। সেখানে দেখা গেছে এর মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্থূলতা ৪৫ শতাংশ কমিয়ে ফেলা যায়।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি কমিউনিটি ক্লিনিকগুলোতে কিডনি রোগের স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান জানান।

রাশেদা কে চৌধূরী বলেন, ‘মেয়েরা সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত থাকে। দেখা যায় বেশির ভাগ ডায়ালাইসিস রোগী নারী। তারা এমন অবস্থায় আসে, যখন ডায়ালাইসিস ছাড়া আর উপায় থাকে না। কারণ, কমিউনিটি ক্লিনিকে গিয়ে চিকিৎসাটা (প্রাথমিক অবস্থায়) পায় না। আর পরিবার তো তাদের আনে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ। তিনি বলেন, দীর্ঘস্থায়ী কিডনি রোগকে পাঁচটি স্তরে ভাগ করা হয়। প্রথম ও দ্বিতীয় স্তরে প্রায় সাত কোটির বেশি মানুষ রয়েছে। এই পর্যায়ে চিকিৎসা ও সচেতনতা বাড়ানো গেলে প্রায় ৪০ শতাংশ রোগ নিয়ন্ত্রণ বা নিরাময় করা সম্ভব। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ পঞ্চম স্তরের কিডনি রোগে আক্রান্ত।

তিনি আরও বলেন, এই রোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। উন্নত দেশগুলোতে এসব রোগীর জন্য বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। সরকারের ই–হেলথ উদ্যোগের পাশাপাশি ডায়ালাইসিস রোগীদের জন্য বিনা মূল্যে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. রুহুল আমিন রুবেল এবং ব্যবস্থাপনা পরিচালক টিনী ফেরদৌস রশীদ। সভার শেষে অধ্যাপক ডা. মুহিবুর রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

আলোচনা সভার আগে বেলা সাড়ে ১১টার দিকে কিডনি ফাউন্ডেশন থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মিরপুর-১ এলাকার সনি সিনেমা হল এলাকা ঘুরে হার্ট ফাউন্ডেশন হয়ে আবার কিডনি ফাউন্ডেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img