Wednesday, July 22, 2026
28.8 C
Dhaka
No menu items!

ছয় বছরেও শেষ হয়নি রামনাবাদ নদীর সেতু প্রকল্প

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মাণাধীন গোলখালী-নলুয়াবাগী সেতুর কাজ শুরু হওয়ার ছয় বছর পার হলেও এখনও শেষ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের রামনাবাদ নদীর ওপর ৩১৫ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৫৬ কোটি ৪৫ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের মধ্যেই সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে দুই দফা সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।

সরেজমিনে বুধবার (৪ মার্চ) বিকেলে দেখা যায়, সেতুর বেশ কয়েকটি পিলার এবং আংশিক ডেক নির্মাণ করা হলেও পুরো কাঠামো এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। কিছু অংশে কাজ চললেও তা ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাজ ঝুলে থাকায় প্রকল্পটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণ না হওয়ায় গলাচিপার গোলখালী ও নলুয়াবাগী এলাকার সঙ্গে পাশের উপজেলা আমতলী ও কলাপাড়ার কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা এখনো নৌকানির্ভর। প্রতিদিন লক্ষাধিক মানুষকে নদী পার হতে হয় নৌকায় করে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা।

এলাকাবাসীর ভাষ্য, বর্ষা মৌসুমে নদীর স্রোত তীব্র থাকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় জরুরি রোগী নিয়ে নদীর ঘাটে এসে দীর্ঘ সময় খেয়া নৌকার জন্য অপেক্ষা করতে হয়। এতে মানুষের দুর্ভোগ আরও বাড়ে।

নলুয়াবাগীর ওষুধ ব্যবসায়ী বাচ্চু বলেন, বর্ষা মৌসুমে নদীর স্রোত খুবই প্রবল থাকে। তখন নদী পার হওয়া মানে জীবন হাতে নিয়ে চলা। অনেক সময় জরুরি রোগী নিয়ে নদীর ঘাটে এসেও খেয়া নৌকা পাওয়া যায় না। এসময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেতুটির কাজ শেষ হলে কয়েক হাজার মানুষ সুবিধা পাবে।

স্থানীয়রা বলছেন, সেতুটির কাজ শেষ হলে গলাচিপা ও দশমিনা উপজেলার সঙ্গে পটুয়াখালীর আমতলী ও কলাপাড়ার একাংশের মানুষের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা-স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ভূমি সংক্রান্ত কিছু জটিলতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার চেষ্টা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img