Friday, July 24, 2026
25.9 C
Dhaka
No menu items!

ডিজেল সংকটে বোরো চাষে শঙ্কা কৃষকদের

মেহেরপুরে জ্বালানি তেলের সংকটের কারণে অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। কোথাও কোনো পাম্প খোলার খবর পাওয়া গেলেই সেখানে ছুটে যাচ্ছেন মানুষ। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ২০০ থেকে ৫০০ টাকার তেল সংগ্রহ করছেন। তবে অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

শুক্রবার (৬ মার্চ) জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে করে পাম্পগুলোর সামনে মোটরসাইকেল ও ছোট যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ও ট্রাকগুলো তাদের নির্ধারিত ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে পারছে। অনেক ক্ষেত্রে পাম্প মালিকরা নিয়মিত গ্রাহকদের ফোনে ডেকে নিয়ে বন্ধ পাম্প খুলে তেল দিয়ে আবার বন্ধ করে দিচ্ছেন। তবে অনিয়মিত বাস ও ট্রাকগুলোকে তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

পাম্প মালিকদের দাবি, গত পাঁচ থেকে ছয় দিন ধরে সম্ভাব্য তেল সংকটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করতে শুরু করেন। ফলে হঠাৎ করেই চাহিদা বেড়ে যায়। বর্তমানে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না পাওয়ায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে কৃষি খাতেও। বোরো ধান চাষের মৌসুমে সেচের জন্য ডিজেলের ওপর নির্ভরশীল কৃষকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের কৃষক ওহিউল ইসলাম জানান, তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন এবং তার শ্যালো মেশিনের অধীনে প্রায় আড়াইশ বিঘা জমিতে সেচ দেওয়া হয়। তিনি বলেন, ‘৩-৪ দিন ধরে বিভিন্ন পাম্পে ঘুরে অল্প অল্প করে ডিজেল পেয়েছি। কিন্তু গত দুই দিন ধরে কোথাও ডিজেল পাচ্ছি না। ফলে ধানের জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।’

একই গ্রামের আরেক কৃষক কফেল উদ্দিন বলেন, ধান চাষের এই সময়ে নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘ডিজেলের অভাবে দুই দিন ধরে জমিতে পানি দিতে পারিনি। জমি শুকিয়ে গেলে ধানের উৎপাদন ব্যাহত হবে। খাদ্য নিরাপত্তার স্বার্থে কৃষকদের আগে ডিজেল সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।’

কাঁচামালের আড়তদার মিজানুর রহমান জানান, তেলের দাম বাড়তে পারে এবং সংকট তৈরি হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পর তিনি তার পিকআপ ও মোটরসাইকেলের জন্য তেল নিতে বের হন। তিনি বলেন, ‘পাঁচটি পাম্প ঘুরে শেষে একটি পাম্পে কিছু তেল পেয়েছি। মোটরসাইকেলের জন্য ৩০০ টাকার অকটেন নিতে পেরেছি। তাও পুলিশ লাইনের পাশের নুর ফিলিং স্টেশন থেকে। অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img