Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

মার্চে দুই দফা কালবৈশাখীর পূর্বাভাস

বাংলাদেশে মার্চ মাসের মাঝামাঝি সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

তার তথ্য অনুযায়ী, প্রথম দফা ঝড় ১৫ থেকে ১৭ মার্চের মধ্যে এবং দ্বিতীয় দফা ঝড় ২০ থেকে ২২ মার্চের মধ্যে আঘাত হানার আশঙ্কা রয়েছে। উভয় ক্ষেত্রেই দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি হতে পারে।

গবেষকের মতে, সাধারণত দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভাগগুলো যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেলে পরবর্তী দিনগুলোতে মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়ও এর প্রভাব দেখা যায়।

ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার ৯ মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিশেষজ্ঞরা ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে খোলা মাঠে অবস্থান, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া কিংবা বজ্রপাতের সময় অপ্রয়োজনীয় বাইরে চলাচল থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...
spot_img

আরও পড়ুন

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেন। এই অর্থ কখনো অগ্রিম ভাড়া হিসেবে, আবার কখনো...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি খেলনার বাজার। এখান থেকে ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের খুচরা বিক্রেতা এবং নতুন উদ্যোক্তারা...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার গ্রেট পিরামিড। প্রায় ৪ হাজার ৬০০ বছর আগে প্রাচীন মিশরের ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব বিধানের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, ঠোঁট না নেড়ে বা শুধু...
spot_img