Thursday, July 23, 2026
25.5 C
Dhaka
No menu items!

ডিএনসিসির তহবিল নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তহবিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, দায়িত্ব হস্তান্তরের সময় করপোরেশনের ব্যাংক হিসাবে ১ হাজার ২৬০ কোটি টাকা থাকার দাবি বাস্তবতার সঙ্গে মিল নেই।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি ডিএনসিসির প্রকৃত আর্থিক অবস্থার ব্যাখ্যা তুলে ধরেন। সেখানে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের সময় করপোরেশনের দৈনন্দিন ব্যয় নির্বাহের প্রধান উৎস সাধারণ তহবিলে নগদ স্থিতি ছিল মাত্র ২৫ কোটি টাকা, যা ডিএনসিসির ইতিহাসে সর্বনিম্ন।

প্রশাসকের বক্তব্য অনুযায়ী, করপোরেশনের বিভিন্ন সংরক্ষিত তহবিলে যেমন পেনশন, জিপিএফ ও অন্যান্য জামানত তহবিলে মোট প্রায় ৮২৫ কোটি টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা ছিল। এসব অর্থ আইনি বিধান অনুযায়ী সাধারণ ব্যয় বা উন্নয়ন প্রকল্পে ব্যবহার করার সুযোগ নেই।

তিনি অভিযোগ করেন, সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ এই সংরক্ষিত অর্থসহ বিভিন্ন তহবিলের হিসাব একত্র করে মোট ১ হাজার ২৬০ কোটি টাকার একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এর মাধ্যমে বর্তমান প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ডিএনসিসির মোট ক্যাশ ব্যালেন্স ছিল ১ হাজার ৭৭৫ কোটি টাকা। ওই সময়কালে সাবেক প্রশাসক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ হাজার ৪৩৯ কোটি টাকা ব্যয় করেন।

পরবর্তীতে ১ জুলাই ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে আরও ১ হাজার ১৩১ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানানো হয়।

বর্তমান প্রশাসকের বক্তব্য অনুযায়ী, দায়িত্ব ছাড়ার শেষ কর্মদিবসে সাবেক প্রশাসক ৩৬টি বিলের নথি তড়িঘড়ি করে অনুমোদন করেন, যার আর্থিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা। এসব নথি বর্তমানে বিস্তারিত যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘সাবেক প্রশাসক তঞ্চকতার আশ্রয় নিয়ে সাধারণ তহবিল ও সংরক্ষিত তহবিলকে একত্রে মিলিয়ে নগরবাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়েছেন।’ তিনি জানান, নগরবাসীর কাছে সঠিক তথ্য তুলে ধরার উদ্দেশ্যেই এই ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img