Wednesday, August 12, 2026
28.9 C
Dhaka

কর্মজীবন ছেড়ে দেওয়া নারীদের ফিরিয়ে আনতে ব্র্যাকের উদ্যোগ

পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বকালীন সময়ের কারণে অনেক পেশাজীবী নারী চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন। বিভিন্ন কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন কিংবা পেশা ছেড়ে দিচ্ছেন প্রায় ৭৫ শতাংশ নারী। কর্মক্ষেত্র থেকে বিরতিতে থাকা এসব নারীদের আবার পেশাজীবনে ফিরিয়ে আনতে ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি চালু করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এ কর্মসূচি উপলক্ষে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আর্লি ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাজিবুল ইসলাম প্রিয়ম।

ব্রিজ রিটার্নশিপ কর্মসূচিতে এক হাজার ২০০ জনের বেশি আবেদনকারীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতরা আগামী ছয় মাস ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে কাজ করার সুযোগ পাবেন। এ সময় তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা, মেন্টরিংসহ পেশাগত দক্ষতা বাড়ানোর বিভিন্ন আয়োজন থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, কর্মসূচির মূল লক্ষ্য হলো যেসব নারী কোনো কারণে পেশা থেকে দূরে সরে গেছেন, তাদের পুনরায় কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করা। এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে তত্ত্বাবধান, গবেষণা ও অন্যান্য কার্যক্রমে যুক্ত থাকবেন এবং সংশ্লিষ্ট বিভাগের কাজ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আবেদনকারীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৮ দশমিক ৮ শতাংশ নারী পারিবারিক দায়িত্বের কারণে চাকরি ছাড়েন। এছাড়া ৩৬ শতাংশ নারী মাতৃত্বকালীন সময়কে চাকরি ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে ১৮ দশমিক ৮ শতাংশ ব্যক্তিগত কারণ, ১৪ দশমিক ৪ শতাংশ উচ্চশিক্ষা, সাড়ে ৮ শতাংশ বিরূপ কর্মপরিবেশ এবং ৪ দশমিক ৭ শতাংশ সামাজিক চাপের কারণে কর্মবিরতিতে গেছেন।

অনুষ্ঠানে মৌটুসী কবীর বলেন, একটি প্রতিষ্ঠিত ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানো বড় সিদ্ধান্ত এবং বড় ঝুঁকি। প্রতিভাবান নারীদের আবারও পেশাজীবনে ফিরে আসা, নেতৃত্ব দেওয়া এবং প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতেই ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছে।

উল্লেখ্য, কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের আবার পেশায় ফেরাতে গত বছর থেকে ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি চালু করেছে ব্র্যাক।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img