Thursday, July 23, 2026
26.9 C
Dhaka
No menu items!

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামে। নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাহমিনার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। তিনি সাধারণত রাজধানীতে বসবাস করলেও তার স্ত্রী দুই সন্তান নিয়ে জামালপুরের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার তিনি শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেন এবং সন্তানদের নানীর বাড়িতে রেখে যান।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তাহমিনাকে মারধর করা হয় এবং এতে তার মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

মৃত্যুর পর ঘটনাটি গোপন করতে বিছানায় আগুন লাগিয়ে মরদেহ পোড়ানোর চেষ্টা করা হয়। ধোঁয়া দেখে আশপাশের লোকজন বাড়ির দিকে এগিয়ে যান এবং ডাকাডাকি শুরু করেন। পরে জানালার কাঁচ ভেঙে ভেতরে তাকিয়ে দেখা যায় বিছানার ওপর মরদেহ পড়ে আছে এবং আগুন জ্বলছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করে। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img