Monday, August 24, 2026
29 C
Dhaka

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন। অগ্নিঝরা মার্চের এই দিনে অসহযোগ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো পূর্ব পাকিস্তানে। স্বাধীনতার দাবিতে বিক্ষুব্ধ বাঙালির স্বতঃস্ফূর্ত মিছিল, সমাবেশ ও হরতালে উত্তাল হয়ে ওঠে বিভিন্ন শহর ও জনপদ।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকেই রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। শহরের বিভিন্ন সড়কে আন্দোলনকারীদের মিছিল ও সমাবেশ চলতে থাকে। একই সঙ্গে ৭ মার্চ রেসকোর্স ময়দানে আওয়ামী লীগের ঐতিহাসিক জনসভার প্রস্তুতিও জোরেশোরে চলছিল। শহরের বিভিন্ন স্থানে জনসভাকে সামনে রেখে মাইকিং করা হয়।

এদিন ঢাকা ছাড়াও চট্টগ্রাম, টঙ্গী, রাজশাহী, রংপুর ও খুলনাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যায়। অনেক এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়। লাগাতার হরতালের কারণে পুরো প্রদেশের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও কাজে যোগদান থেকে বিরত থাকেন। তবে মানুষের বেতন প্রদানের সুবিধার্থে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক ও কিছু বেসরকারি অফিস খোলা রাখা হয়।

এদিন প্রদেশে প্রথম কারাবিদ্রোহের ঘটনাও ঘটে। বেলা ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট ভেঙে ৩৪১ জন কয়েদি বেরিয়ে আসেন। এ সময় কারারক্ষীদের গুলিতে সাতজন কয়েদি নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।

এদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এসএম আহসানকে অপসারণ করে তার স্থলে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন বেতার ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের বিক্ষুব্ধ জনগণকে ‘দুষ্কৃতকারী’ বলে আখ্যা দেন।

বেতার ভাষণে ইয়াহিয়া খান বলেন, ‘আমি ২৫ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের প্রস্তাবিত অধিবেশন আহ্বান করলাম।’ একই সঙ্গে তিনি এ হুঁশিয়ারিও দেন, ‘পাকিস্তানের অখণ্ডতা যে কোনো মূল্যেই রক্ষা করা হবে।’

ইয়াহিয়া খানের ভাষণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা ওই বৈঠকে অংশ নেন এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক নেতা ইয়াহিয়ার ভাষণকে স্বাগত জানান। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তান মুসলিম লীগের প্রধান খান আবদুল কাইয়ুম খান, পিডিপি প্রধান নবাবজাদা নসরুল্লাহ খান এবং কাউন্সিল মুসলিম লীগের প্রধান মিয়া মমতাজ দৌলতানা এ ভাষণকে সমর্থন জানান। একই দিন লাহোরে বিকেলে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতি বিএ সলিমী ও পাঞ্জাব প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদ সরফরাজসহ ১৫ জনকে একটি বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বঙ্গবন্ধুর ৭ মার্চের প্রস্তাবিত ভাষণ ঘিরে পূর্ব পাকিস্তানের সর্বত্র জল্পনা-কল্পনা চলতে থাকে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ ওই জনসভাকে সামনে রেখে পর্যাপ্ত সংখ্যক নতুন উদ্ভাবিত পতাকা, যা পরবর্তীতে জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পায়, এবং জাতীয় সংগীতের ব্যবস্থাও করে। একই সঙ্গে ছাত্রলীগ ও ডাকসুর নেতারা এক বিবৃতিতে ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি সম্প্রচারের দাবি জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img