Friday, March 6, 2026
32.8 C
Dhaka

পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

বাগেরহাটে পূবালী ব্যাংকের একটি লকার থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। সুমন কুমার দাস নামের এক গ্রাহক এ অভিযোগ করার পর বিষয়টি তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ।

বুধবার (৫ মার্চ) ব্যাংকের লকারে রাখা স্বর্ণালংকার না পাওয়ার অভিযোগ করেন সুমন কুমার দাস। এরপর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মাদ হাচান চৌধুরী, পিবিআই পুলিশ সুপার মো. আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূবালী ব্যাংকের বাগেরহাট শাখা পরিদর্শন করেন। বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টা ধরে তারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৫ অক্টোবর বাগেরহাট শাখার পূবালী ব্যাংকের একটি লকারে সুমন কুমার দাস তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের স্বর্ণালংকার জমা রাখেন। মোট স্বর্ণালংকারের পরিমাণ ছিল আনুমানিক ২০০ ভরি। সম্প্রতি পারিবারিক একটি অনুষ্ঠান উপলক্ষে বুধবার ব্যাংকে গিয়ে লকার থেকে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে দেখা যায়, সেখানে কোনো স্বর্ণালংকার নেই।

এ ঘটনায় সুমন কুমার দাস ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানান। এরপরই ঘটনাটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। সুমন বলেন, আত্মীয়স্বজনসহ আমাদের সবার স্বর্ণালংকার ছিল। খুবই সংকটে পড়ে গেলাম আমরা।

পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনিরুল আমিন বলেন, গ্রাহকের অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে কার দায় রয়েছে, তা স্পষ্ট হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য...

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন।...

শিশু পার্কে মেলা নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত নেয়নি কেসিসি

খুলনা মহানগরীর তারেকপুকুর মোড়ে অবস্থিত জাতিসংঘ শিশু পার্কে ১০...

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি...

প্রেমিক জুটিকে গাছে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক তরুণ ও...

১৩ বছরেও চার্জশিট নেই ত্বকী হত্যায়, ক্ষুব্ধ পরিবার

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৩ বছর...

কোটি টাকার অ্যাম্বুলেন্স অযত্নে, দ্রুত চালুর দাবি স্থানীয়দের

জামালপুর জেনারেল হাসপাতালের পেছনে খোলা জায়গায় দীর্ঘদিন ধরে অযত্নে...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে আইনি চ্যালেঞ্জ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক...

মির্জাপুরে স্পিনিং মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ না...

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চারটি হত্যা মামলার সঙ্গে আরও এক মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা: মামলায় চারজনকে আসামি করা হলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতের দিকে সমাজকল্যাণ বিভাগের সহকারী...
spot_img

আরও পড়ুন

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ থেকে দেশের ৬৪ জেলা থেকে পুরুষ ও...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ষষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা। শুক্রবার সকাল ৯টায় দেশের...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আগামী সোমবার থেকে দেশের কয়েকটি বিভাগে...
spot_img