Sunday, August 2, 2026
32.6 C
Dhaka
No menu items!

মির্জাপুরে স্পিনিং মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ না করেই উত্তরা স্পিনিং মিলস লিমিটেড বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোড়াই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড। গ্যাস সংযোগ বন্ধ থাকা, কাঁচামাল সংগ্রহে সমস্যা এবং আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা না পাওয়ায় গত তিন মাস ধরে মিলটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার কারখানা পুনরায় চালু হওয়ার কথা থাকলেও সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। একই সঙ্গে সেখানে কারখানা বন্ধের একটি নোটিশ টাঙানো ছিল।

এ সময় হঠাৎ করে মিল বন্ধের ঘোষণা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। কারখানার তিন শতাধিক শ্রমিক প্রথমে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে টাঙ্গাইলমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের মেজর হাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেস শাহআলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের বিষয়ে আলোচনা করেন।

কারখানার শ্রমিক তাসলিমা আক্তার, শামসুন্নাহার এবং সহকারী প্রকৌশলী তোষার শীল জানান, বৃহস্পতিবার কারখানা চালুর কথা থাকলেও সকালে এসে তারা প্রধান ফটকে তালা দেখতে পান। এছাড়া সেখানে বন্ধের নোটিশ টাঙানো ছিল। তারা বলেন, এ সিদ্ধান্ত সম্পর্কে কোনো শ্রমিক বা কর্মচারী আগে থেকে জানতেন না। দুই মাসের বেতন ও বোনাস পরিশোধ না করেই এমন সিদ্ধান্ত নেওয়ায় তারা হতবাক হয়েছেন।

উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জলীলাল মেদীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুছ সাত্তার মন্ডল বলেন, তিন মাস ধরে কারখানায় লে অফ বা সাময়িক উৎপাদন বন্ধ ছিল। বৃহস্পতিবার কারখানা খোলার কথা থাকলেও কর্তৃপক্ষ বন্ধের নোটিশ দিয়েছে। এ কারণে কিছু শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় নেতাদের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে সেনা ক্যাম্পের মেজর হাফিজসহ সেনা সদস্য ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। মালিক পক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন এবং বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img