Tuesday, September 29, 2026
34.2 C
Dhaka

প্রেমিক জুটিকে গাছে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদাঁইড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, নির্যাতনের শিকার তরুণ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার সঙ্গে ভাড়ইমারী খড়েরদাঁইড় গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও তিনি কয়েকবার ওই তরুণীর বাড়িতে এসেছিলেন। বুধবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় কয়েকজন প্রতিবেশী তাদের একটি ঘর থেকে আটক করেন।

পরে ওই তরুণ-তরুণীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাদের পায়েও তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় দীর্ঘক্ষণ ধরে তাদের নানা কটু কথা শোনানো এবং শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তরুণ ও তরুণী দুজনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঘটনার সূত্রপাত করেন একই এলাকার জহুরুল ইসলাম ও রাকিব আলম নামের দুই যুবক। তাদের উদ্যোগেই প্রেমিক-প্রেমিকাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার কথা বলা হয়। পরে উপস্থিত অনেকেই অতিউৎসাহী হয়ে তাদের শিকল দিয়ে বেঁধে ফেলেন। এ বিষয়ে বক্তব্য জানতে রাকিব আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জহুরুল ইসলাম দাবি করেন, ‘ওই যুবক-যুবতী অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন, এ খবর পেয়ে আমরা অনেকেই তাদের হাতেনাতে ধরেছিলাম। যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য বাঁধা হয়। তবে মেয়েটির পায়ে শিকল ও তালা কে মেরেছিল, তা বলতে পারব না।’

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশ বলেন, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। একই সংগঠনের সদস্য সচিব আশিকুর রহমান লুলুও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনের কার্যকর প্রয়োগের দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি যে, ঘটনাস্থল ঈশ্বরদী ও পাবনা সদর থানার সীমান্ত এলাকায়। বিষয়টি সদর থানাকে জানানোর পর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, ঈশ্বরদী থানার মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ এবং ঘটনার বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img