Tuesday, May 5, 2026
29 C
Dhaka

সহিংসতার মামলায় বদিকে হাইকোর্টের জামিন স্থগিত

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ৯ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বগুড়ায় সহিংসতার অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদন আগামী ৯ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানি হবে।’

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব। তখন জানানো হয়েছিল, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায়ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের...

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো...

বাংলাদেশ সীমান্তে নতুন সংকটের আশঙ্কা, বাড়ছে অনিশ্চয়তা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধনকে ঘিরে...

আজ শাপলা গণহত্যা দিবস

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস...

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে...

৩৮ কেজি গাঁজা উদ্ধার, পলাতক সহযোগীর খোঁজে পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪)...

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে উত্তেজনা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামীপন্থী...

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি সবসময় দুই...

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো অনলাইনে বিক্রির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গার্ডিও জানিয়েছে, গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে...

বাংলাদেশ সীমান্তে নতুন সংকটের আশঙ্কা, বাড়ছে অনিশ্চয়তা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধনকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা, যা সীমান্তবর্তী অঞ্চলে গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।...

আজ শাপলা গণহত্যা দিবস

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংস অভিযানের স্মৃতি আজও দেশের মানুষের মনে গভীরভাবে বিদ্যমান। ওই রাতে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো অভিযানকে...
spot_img