Wednesday, October 7, 2026
34.5 C
Dhaka

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ১১টার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৌদি প্রবাসী মো. মিজান (৩৫) তার ছয় বছর বয়সী থ্যালাসেমিয়ায় আক্রান্ত সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শ্রীমঙ্গলে যান। মিজানের সঙ্গে তার স্ত্রী মেহেরিন জাহান শ্রাবন্তির (২৪) কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে সন্তানের কারণে তাদের মধ্যে যোগাযোগ ছিল। বর্তমানে শ্রাবন্তি শ্রীমঙ্গলে তার এক প্রবাসী ভাইয়ের স্ত্রীর সঙ্গে বসবাস করছেন।

সন্তানের টানে মিজান গত সপ্তাহেও শ্রীমঙ্গলে গিয়েছিলেন এবং শিশুটিকে দেখে ৫ হাজার টাকা দিয়ে আসেন। এবার তিনি তার ভাগ্নে সোহেলকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে শহরে আসেন। শহরে তারা একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান এবং সন্তানের জন্য ঈদের কেনাকাটা করেন। এ সময় শিশুটি বাবার সঙ্গে গাড়িতে ঘুরতে যেতে চায়।

শিশুটির সেই ইচ্ছা পূরণ করতে মিজান তাকে নিয়ে গাড়িতে ওঠেন। এ সময় শ্রাবন্তি চিৎকার করে অভিযোগ করেন, তার সন্তানকে ছিনতাইকারীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে। এতে আশপাশের লোকজন গাড়ির পিছু নেয়। নিরাপত্তার কথা ভেবে গাড়ি থেকে না নেমে চালক শহরের চৌমুহনা এলাকার দিকে এগিয়ে যান।

মুহূর্তেই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, একটি সাদা প্রাইভেটকারে শিশু অপহরণ করা হচ্ছে। পরে কিছু অতি উৎসাহী যুবক গাড়িটি আটকে ভাঙচুর শুরু করে এবং গাড়িতে থাকা ব্যক্তিদের বেধড়ক মারধর করে। মিজান তার সন্তানকে নিয়ে পালাতে সক্ষম হলেও গাড়িতে থাকা ভাগ্নে ও চালক পালাতে পারেননি। উত্তেজিত জনতা তাদের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনির মতো মারধর করে এবং গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা ব্যাপকভাবে ভাইরাল হয়।

পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি থানায় নিয়ে যায়। পরে সন্তানের মা-বাবাকেও থানায় আনা হয়। তদন্তে জানা যায়, ঘটনাটি অপহরণ বা ছিনতাইয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খবর পেয়ে রাতেই আহত দুজনকে উদ্ধার ও থানায় নেওয়া হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডিভোর্স হওয়ার পরও তারা সন্তানের কারণে একসঙ্গে রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। এরপর এই ঘটনা ঘটেছে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img