Tuesday, July 21, 2026
25.3 C
Dhaka
No menu items!

বরিশাল বোর্ডে ৬৯ হাজার পরীক্ষার্থীর লিঙ্গ পরিচয়ে বিশাল ভুল

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খাতায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে সকলের লিঙ্গ পরিচয় ‘মেয়ে’ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে বাস্তবে এমনটি নয়। বোর্ডের তথ্য অনুযায়ী, ৬৯ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩৯ হাজারই ছেলে।

ছেলেরা প্রতিদিন ক্লাসে অংশ নিচ্ছে, রুটিন মেনে পড়াশোনা করছে, পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, অথচ কাগজে-কলমে তাদের অস্তিত্ব নেই। এই অদ্ভুত তথ্য প্রথম নজরে আসে কলেজের করিডরে, নিবন্ধনপত্র বিতরণের সময়। প্রত্যেক ছেলেদের নিবন্ধনপত্রে লিঙ্গের ঘরে লেখা ছিল ‘ফিমেল’।

প্রথমে শিক্ষকরা হাসলেও পরে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দেয়। প্রশ্ন ওঠে, যেসব কলেজে হাজার হাজার ছেলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের পরিচয় কোথায়? কবে ও কিভাবে তাদের তথ্য ভুলভাবে মুছে গেছে?

ঘটনাটি সর্বপ্রথম ঝালকাঠিতে প্রকাশ পায়। কলেজগুলোতে নিবন্ধনপত্র বিতরণের সময় একই ভুল ধরা পড়ে। অনুসন্ধানে বোঝা যায়, সমস্যাটি কোনো একক কলেজে সীমাবদ্ধ নয়, বরং গোটা বোর্ডজুড়ে বিস্তৃত।

পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ সূত্র জানিয়েছে, বোর্ডের ডাটাবেসে একবার ভুল সেটিংস বসে যাওয়ার পর তা পুনরায় যাচাই করা হয়নি। এর ফলে হাজার হাজার নিবন্ধনপত্র একই ভুলে প্রিন্ট হয়ে গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে বোর্ডের অ্যানালিস্ট এস এম শহিদুজ্জামানের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে এবং শাস্তির সুপারিশ করা হয়েছে।

বরিশাল সরকারি আলেকান্দা কলেজের অধ্যক্ষ ড. লিয়াকত হোসেন বলেছেন, নিবন্ধনপত্র প্রিন্টের পর বোর্ড কর্তৃপক্ষ একটু দেখলে ভুলটি ধরা পড়ত। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভাগের শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম বলেন, এটি নিছক কারিগরি ভুল নয়, দায়িত্বহীনতার উদাহরণ।

ভুল লিঙ্গ পরিচয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক পরিচয়কে প্রভাবিত করেছে। অনেক শিক্ষার্থী লজ্জা, আতঙ্ক ও বিভ্রান্তির মুখে পড়েছে। কেউ কেউ পরীক্ষা সংক্রান্ত জটিলতার আশঙ্কায় রাত কাটিয়েছে দুশ্চিন্তায়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, নতুন সেটিংসের মাধ্যমে নিবন্ধনপত্র পুনর্মুদ্রণ করা হচ্ছে। কয়েক হাজার ইতিমধ্যে ঠিক হয়েছে, বাকিগুলো কয়েক দিনের মধ্যে শেষ হবে। বোর্ড চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্য, কম্পিউটার প্রোগ্রাম সেটিংস ও অপারেটরের অসাবধানতার কারণে এই ভুল হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img