Friday, June 5, 2026
29.2 C
Dhaka

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে বই দেখছিলেন গাজী রাফি ও তাঁর সহপাঠী নাইমুর রহমান। রাফি উপন্যাস পড়তে ভালোবাসেন এবং তিনি কিনেছেন লতিফুল ইসলাম শিবলীর উপন্যাস দারবিশ। তারা টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী।

কেন্দ্রবিন্দু প্রকাশনার স্টলের ব্যবস্থাপক শায়লা ইসলাম জানালেন, নিয়মিত পাঠক–ক্রেতা থাকলে বেচাকেনায় কোনো আক্ষেপ থাকে না; কিন্তু এবার মেলায় ক্রেতার সংখ্যা কম। কেন্দ্রবিন্দু মূলত বিদেশি লেখকদের অনুপ্রেরণামূলক বই প্রকাশ করে, সঙ্গে কিছু কবিতা ও উপন্যাসও থাকে। ইদানীং অনুপ্রেরণামূলক বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেশি।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্র অনুযায়ী, মঙ্গলবার মেলায় নতুন বই এসেছে ৬৫টি। মূল মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। গতকাল আলোচনার বিষয় ছিল জন্মশতবর্ষ: তাজউদ্দীন আহমদ, যেখানে অধ্যাপক সলিমুল্লাহ খানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন মহিউদ্দিন আহমদ, আলোচনা করেন সাজ্জাদ সিদ্দিকী।

প্রকাশকরা নতুন বই হিসেবে এনেছেন আবুল বাসারের অনূদিত কার্লো রোভেল্লির Seven Brief Lessons on Physics, প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ: ব্যক্তিগত নোট ১৯৭১-১৯৭৩, বাতিঘরের মুহাম্মদ ফাওজুল কবির খানের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, স্টুডেন্টের জরিনা আখতারের কবিতা আমি মির্জা গালিব নই, আগামী প্রকাশনীর রাজনৈতিক প্রবন্ধ মজলুম জনতার মাওলানা ভাসানী ও অন্যান্য প্রবন্ধ, অনুপমের মিলন কান্তি নাথের ভূত চতুর্দশী: চিরায়ত ১৪টি ভূতের গল্প এবং ঐতিহ্যের রফিকুল ইসলামের গবেষণাগ্রন্থ ফিরে দেখা বনি ইসরায়েল

মওদুদ আহমদের চলমান ইতিহাস: জীবনের কিছু সময় কিছু কথা ১৯৯১–২০১৯ বইটিতে তিনি ১৯৯১ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রামাণ্য তথ্য ও দালিলিক উদাহরণসহ তুলে ধরেছেন। মওদুদ আহমদ ১৯৪০ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন, স্কুল জীবনেই ভাষা আন্দোলনে অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে লন্ডনের লিংকনস-ইন থেকে বার–অ্যাট–ল ডিগ্রি লাভ করেন এবং ঢাকার হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, পরে বিএনপি ও জাতীয় পার্টির সরকারের বিভিন্ন সময়ে মন্ত্রী থেকে উপরাষ্ট্রপতি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

মওদুদ আহমদ অক্সফোর্ড, হার্ভার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন এবং আমেরিকার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও পড়িয়েছেন। তাঁর গবেষণার বস্তুনিষ্ঠতা পাঠক ও গবেষকদের জন্য মূল্যবান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img