Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

সিসি ক্যামেরার সূত্রে শনাক্ত ঘাতক, আদালতে সোপর্দের প্রস্তুতি

দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ইরা (৭) মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ চন্দ্রনাথ ধাম পাহাড়সংলগ্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মাহবুব (৫০)। তিনি একই এলাকার কুমিরা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার (১ মার্চ) দুপুরে সীতাকুণ্ড উপজেলার ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন এলাকায় গলা কাটা অবস্থায় রক্তাক্ত এক শিশুকে টলতে টলতে হাঁটতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করে।

শিশু ইরার বাবা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, স্কুল বন্ধ থাকায় ইরা প্রতিদিন সকালে একই গ্রামে থাকা তার দাদার বাড়িতে যেত এবং দুই থেকে তিন ঘণ্টা পর বাড়ি ফিরে আসত।

মৃত শিশুর চাচা রমিজ উদ্দিন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ধর্ষণ শেষে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুর্বৃত্ত ইরার গলা কেটে দেয়। অভিযুক্ত ব্যক্তি ধারণা করেছিল শিশুটি মারা গেছে। কিন্তু রক্তাক্ত অবস্থায় ইরা জঙ্গলের বাইরে চলে আসায় ঘটনাটি প্রকাশ্যে আসে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সে (ইরা) বেঁচে উঠবে বলে আমরা আশাবাদী ছিলাম। কিন্তু তা হলো না।’ তিনি আরও বলেন, ‘তদন্তকালে কিছু সিসি ক্যামেরার ফুটেজ পেয়ে আমরা খুনিকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে আদালতে চালান করব। সেখানে নিশ্চয়ই সে উপযুক্ত সাজা পাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। প্রাথমিক তদন্তে অভিযুক্তের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img