Friday, June 5, 2026
37.7 C
Dhaka

মধ্যপ্রাচ্য সংকট: প্রবাসীদের নিরাপত্তায় আন্তমন্ত্রণালয় বৈঠক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যে ফ্লাইট স্বাভাবিক হলে গমনেচ্ছু প্রবাসীদের দ্রুত যাত্রার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে প্রস্তুতির কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার জবাবে ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গত দুই দিনে বিভিন্ন দেশে দুই বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় সোমবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে আয়োজিত এ বৈঠকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সংকট ঘিরে কূটনৈতিক যোগাযোগও জোরদার হয়েছে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেলিফোন করেন। চলমান পরিস্থিতি এবং বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

দুই বাংলাদেশির মৃত্যু ও সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে গভীর শোক ও উদ্বেগ জানানো হয়। তাঁরা বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক যাত্রীদের দ্রুত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংকটকালীন সময়ে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতময় সময়ে বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা। বাংলাদেশিরা আক্রান্ত হলে, সেটা কাঁটাতারের বেড়ার এ পাশে হোক বা কাতারে গিয়ে হোক, সরকার তাঁদের পাশে দাঁড়াবে। সরকারের সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হচ্ছে জনগণ। এ সংঘাতে আর কোনো বাংলাদেশি হতাহত হবেন না বলে আশা করেন তিনি।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের স্বার্থ রক্ষা করা সরকারের প্রথম অবস্থান। বাংলাদেশ মনে করে না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। বাংলাদেশ চায়, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আলোচনা ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান হোক। যে আলোচনা থেমে গিয়েছিল, তা আবার নতুন করে শুরু করতে আহ্বান জানায় বাংলাদেশ।

ভিসা জটিলতায় পড়া প্রবাসীদের বিষয়ে আরিফুল হক চৌধুরী জানান, ভিসা–সংক্রান্ত বিষয়ে একটি সেল গঠন করা হয়েছে। যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাঁদের সহায়তা করতে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতদের মরদেহ দেশে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, মরদেহ আনার ব্যবস্থা সরকার করবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইস্যুতে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। আমরা উদ্ভূত পরিস্থিতির নিরসন চাই। এখানে কূটনীতির পথ অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা। আর মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি রয়েছেন এবং যাঁরা যাওয়ার উদ্দেশ্যে দেশে আটকে রয়েছেন, তাঁরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছেন। সেখানকার বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

বাহরাইনে একজন বাংলাদেশি নিহত ও তিনজন আহত হয়েছেন। মানামায় বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। কুয়েতে বেসামরিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান ও কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।

এ ছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে অবস্থান করছে। বাংলাদেশ দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ক্রু সদস্য নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img