Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ব্যবসায়ীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে শপথ গ্রহণ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও হাত উঁচু করে একই শপথ নেন।

রোববার (১ মার্চ) ভাঙ্গুড়া সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিল ও সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আছগার। অনুষ্ঠানস্থলে তিনি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও জামায়াত নেতা শিল্পপতি হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ ও বণিক সমিতির নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ।

অনুষ্ঠানে ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগেই আমাদের চাওয়া ছিল বিজয়ী হলে এলাকায় চাঁদাবাজি সহ সকল প্রকার সমস্যা দূর করতে হবে। তাই এখন বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান সহ সকল স্তরে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে দাবি জানাচ্ছি ।’

ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা হানিফ বাবলু বলেন, ‘ছয় মাস আগে ভাঙ্গুড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে আমি প্রথম উদ্যোগ নেই। ওই সময় আন্দোলন ও বিক্ষোভে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাই শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ব্যবসা পরিচালনার জন্য এ সংগ্রাম অব্যাহত থাকবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার বলেন, ‘চাঁদাবাজি রুখতে প্রথমে সবাইকে সচেতন হতে হবে। আপনাদেরকে নিয়ত করতে হবে কাউকে চাঁদা দেবেন না এবং নিজেরা দূর্নীতিমুক্ত থাকবেন। তাহলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা দিয়েছি সুন্দর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।’

তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...
spot_img

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...
spot_img