Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে দেশে সহিংসতার ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও ২২৬ জন আহত হয়েছেন। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি সময়কালে সংঘটিত এসব ঘটনায় অন্তত ১৫টি স্থানে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। সবচেয়ে বেশি সহিংসতার প্রভাব পড়েছে আটটি জেলায়। ‘সকল প্রাণের নিরাপত্তা (সপ্রান)’ নামের একটি সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রোববার (৭ ডিসেম্বর) ‘ম্যাপিং ইলেক্টোরাল ভায়োলেন্স ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম পোলিং ডে অ্যান্ড ইটস আফটারম্যাথ, ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক, নিউ এজ এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

প্রতিবেদনে নির্বাচন-পরবর্তী সহিংসতার ভৌগোলিক বিস্তৃতি তুলে ধরা হয়েছে। সংঘর্ষ, হামলা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির মতো সূচকের ভিত্তিতে আটটি জেলাকে সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলো হলো বাগেরহাট, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, ভোলা, গাইবান্ধা ও নোয়াখালী।

এর মধ্যে বাগেরহাট, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, ভোলা ও গাইবান্ধা জেলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, বাগেরহাটে ধারালো অস্ত্রের আঘাতে এক প্রার্থীর সমর্থক নিহত হন। মুন্সিগঞ্জে নিজ বাড়িতে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়। ময়মনসিংহে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ১২ বছরের এক কিশোর নিহত হয়।

সংকটাপন্ন এলাকা, সহিংসতার মাত্রা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করে সপ্রান আক্রান্ত জেলাগুলোকে বিভিন্ন স্তরে ভাগ করেছে। প্রতিবেদনে বাগেরহাটকে সবচেয়ে ‘সংকটাপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ ও ফরিদপুর জেলাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগ এবং ঢাকার আশপাশের জেলাগুলোতে সহিংসতার প্রবণতা তুলনামূলক বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে সহিংসতা প্রতিরোধে কয়েকটি সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে জড়িতদের আইনের আওতায় আনা। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকা বা হটস্পটগুলোতে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিশেষ নজরদারি জোরদারের সুপারিশ করা হয়েছে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img