Thursday, September 17, 2026
27 C
Dhaka

নরসুন্দা নদী দখল নিয়ে প্রশাসনের কড়া অবস্থান

দখল ও দূষণে বিপন্ন হয়ে পড়েছে কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী। নদীর পাড় দখলের পর এবার নদীর মাঝখানেই অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। জেলা শহরের পুরানথানা এলাকায় নরসুন্দা নদীর প্রায় মাঝ বরাবর একটি সীমানাপ্রাচীর নির্মাণ করে সেখানে ছয়তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই নদীর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

এরপর কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দুই দিনের মধ্যে নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন এবং বলেন, নরসুন্দা নদী কিশোরগঞ্জবাসীর আবেগ ও ঐতিহ্যের অংশ। নদী দখলের কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

ভবন নির্মাণে উদ্যোগী পক্ষ দাবি করেছে, পৌরসভার অনুমোদন নিয়ে নিজেদের জায়গাতেই কাজ করা হচ্ছিল। তবে কিশোরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডসহ একাধিক আইন লঙ্ঘন করে নদীর মাঝখানে সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এজন্য অনুমোদন স্থগিত করে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণশ্রমিকরা সীমানাপ্রাচীর ভেঙে অপসারণের কাজ করছেন। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থান থেকে নরসুন্দা নদীতে ময়লা ও বর্জ্য ফেলার কারণে নদীটি আরও দূষিত হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

পরিবেশকর্মীরা জানান, অতীতে পুনঃখনন প্রকল্প নেওয়া হলেও নরসুন্দা নদীর নাব্যতা ফিরে আসেনি। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, দূষণ বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img