Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

ধান ছেড়ে তরমুজে সাফল্যের গল্প

ধানচাষের প্রচলিত ধারার বাইরে গিয়ে তরমুজ আবাদে সফলতার নজির গড়েছেন বরগুনার বেতাগী উপজেলার তিন ভাই। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগ করে প্রথমবারেই প্রত্যাশার চেয়ে বেশি ফলন পেয়েছেন তারা। এতে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

উপকূলীয় জনপদ বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোড়া কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা রাসেল, শাহাবুদ্দিন ও রিয়াদ যৌথ উদ্যোগে এক একর জমিতে তরমুজ চাষ করেন। আগে এ জমিতে মূলত ধান আবাদ হতো। নতুন কিছু করার চিন্তা থেকেই তারা তরমুজ চাষের সিদ্ধান্ত নেন। পারিবারিকভাবে আলোচনা করে ঝুঁকি নিয়েই শুরু করেন আবাদ।

পরিবারের সদস্যরা জানান, শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ফলন হয়েছে আশাতীত। ক্ষেতজুড়ে বড় আকারের তরমুজে ভরে গেছে জমি। প্রতিদিনই স্থানীয় মানুষ তাদের ক্ষেত দেখতে ভিড় করছেন।

চাষি রাসেল বলেন, ‘প্রতি একরে গড়ে ২০০ থেকে ৩০০ মণ তরমুজ ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পাইকাররা ক্ষেত থেকে তরমুজ কিনতে এলেও আমরা বিক্রি করিনি। বাজারে ভালো দাম পেলে, খরচ বাদ দিয়ে উল্লেখযোগ্য লাভের আশা করছি আমরা।’

ছোট ভাই রিয়াদ বলেন, ‘পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতে সফলতা সম্ভব। আমরা আগামী বছর আরো বেশি জমিতে তরমুজ আবাদ করতে চাই।’

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং সময়মতো পরিচর্যার কারণেই এ সাফল্য এসেছে। বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘উপকূলীয় অঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী। সঠিক সময় বীজ বপন, সেচ ব্যবস্থাপনা ও জৈব সার ব্যবহারের ফলে ফলন ভালো হয়েছে। কৃষকদের এমন উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে আশা করি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হেসেন বলেন, বেতাগী উপজেলার চাহিদা পূরণ করে এখানকার উৎপাদিত তরমুজ অন্য উপজেলাতেও সরবরাহ করা সম্ভব হবে। এতে স্থানীয় চাষিরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img