Saturday, August 15, 2026
29 C
Dhaka

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক স্বামী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার কুড়িগ্রামের উলিপুর উপজেলার অনন্তপুরচর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া শাহ আলম।

গ্রেপ্তার হওয়া মাসুদ রানা উলিপুর উপজেলার জলংগারকুটি বুড়াবুড়ি এলাকার ওমর মুন্সির ছেলে। নিহত রিশমা খাতুন ছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াকুল গ্রামের আব্দুল হাকিমের মেয়ে। হত্যাকাণ্ডের কিছুদিন আগে মাসুদ রানা রিশমাকে তালাক দেন বলে জানায় র‌্যাব।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ডিভোর্সের পর রিশমা খাতুন গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় মনিপুর এলাকার মেগা ডেনিম কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

গত সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে বিকেবাড়ি এলাকার আক্কাছ শিকদারের বাড়ির পাশে পৌঁছালে মাসুদ রানা তার পথ রোধ করে পুনরায় বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে ধারালো চাকু দিয়ে রিশমার পিঠের বাম পাশে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি।

পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় রিশমাকে উদ্ধার করে মনিপুর আল-মদিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে ছায়া তদন্ত শুরু করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করে র‌্যাব-১৩ রংপুর সদর ক্যাম্পের সহযোগিতায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img