Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক সংকট কাটাতে রাজস্ব আদায় বাড়ানো জরুরি এবং সে জন্য ট্যাক্স বৃদ্ধির বিকল্প নেই। একই সঙ্গে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি। তার মতে, বিনিয়োগ না বাড়লে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে না।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি সরকারি হাসপাতালের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিএনপি সরকারের অন্যতম বড় কর্মসূচি হলো কর্মসংস্থান সৃষ্টি করা। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনীতির সংকটময় অবস্থা থেকে উত্তরণে সরকার একাধিক খাতে সমন্বিতভাবে কাজ করছে। নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপি জাতির কাছে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। আগামী বাজেটে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান। প্রয়োজন অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্দরনগরীর মেরিন ড্রাইভ এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আলাদা একটি ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। দেশে দক্ষ টেকনোলজিস্টের ঘাটতি থাকায় এই খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, হাসপাতাল ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বড় পরিসরের জমি প্রয়োজন। একাধিক জায়গা পর্যালোচনা করা হচ্ছে, যার মধ্যে মেরিন ড্রাইভ এলাকার জমিটিও রয়েছে। সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তাবিত হাসপাতালটি জেনারেল হাসপাতাল হিসেবে গড়ে উঠবে, তবে সেখানে কয়েকটি বিশেষায়িত ইউনিট থাকবে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি বলেন, চট্টগ্রাম-১১ আসনে তিনি ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন, যা ১১ তে ১১ নামে পরিচিত। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি অঙ্গীকারবদ্ধ বলে জানান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...
spot_img

আরও পড়ুন

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...
spot_img