Friday, June 5, 2026
29.9 C
Dhaka

ফ্যামিলি কার্ডে ৫০০০ টাকার দাবি ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যামিলি কার্ড’ চালুর নামে একটি ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে লাখ লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, ‘ফ্যামিলি কার্ড দেওয়া চালু হয়ে গেছে’। পাশে থাকা তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে বলতে শোনা যায়, ‘যাঁরা এখনো পাননি, তাঁরা কমেন্ট করেন। সবাই পাবেন।’ পেছনে তাঁদের মেয়ে জাইমা রহমানকেও দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে পোস্ট করে শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এটি ২৯ লাখের বেশি বার দেখা হয়, ৪১ হাজারের বেশি বার শেয়ার করা হয় এবং মন্তব্য পড়ে ১৫ হাজারের বেশি।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি আসল নয়। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় তাঁর স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের স্থিরচিত্র ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওতে কথা বলা ও ঠোঁটের নড়াচড়ায় অসংগতি লক্ষ্য করা যায়।

এর আগে ‘শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫০০০ টাকা’—এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়ানো হয়। কিছু পোস্টে একটি জাতীয় দৈনিকের লোগো ব্যবহার করা হয় এবং একটি ওয়েবসাইটের লিংক দিয়ে আবেদন করতে বলা হয়। আরও কয়েকটি পেজ থেকে ফটোকার্ডের আদলে বিভ্রান্তিকর ছবি পোস্ট করে আবেদন আহ্বান করা হয়েছে।

যাচাইয়ে দেখা যায়, ফ্যামিলি কার্ডের আবেদন কার্যক্রম এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সংশ্লিষ্ট গণমাধ্যমও এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। তাদের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে। ভুয়া ওয়েবসাইটে প্রবেশ না করা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকৃত ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা উল্লেখ ছিল। সরকার গঠনের পর ২৪ ফেব্রুয়ারি জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে কর্মসূচিটি চালু করা হবে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সচিবালয়ে এক বৈঠকের পর জানান, প্রথম ধাপে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। সেই ওয়ার্ডের প্রতিটি পরিবারের একজন নারী এই কার্ড পাবেন।

কার্ডধারীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন, যা ব্যাংক হিসাব বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করা হবে। একটি কার্ডে সর্বোচ্চ পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। একান্নবর্তী পরিবারে সদস্যসংখ্যা বেশি হলে প্রতি পাঁচজনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে। একই ব্যক্তি একাধিক ভাতা পাবেন না।

উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে এবং ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটি এ কার্যক্রম পরিচালনা করবে। দ্বিস্তরবিশিষ্ট যাচাইব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে নির্ধারিত ওয়ার্ডগুলোতে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ চলছে। আবেদন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে নির্দিষ্ট ফরম ও নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির কাজও চলছে।

সব মিলিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অনলাইনে আবেদন বা তাৎক্ষণিক ৫০০০ টাকা পাওয়ার দাবিটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img