Sunday, September 6, 2026
26 C
Dhaka

শিশুদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল বইমেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহর রূপ নেয় এক রঙিন উৎসবে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে ছোটদের উপস্থিতি, পাপেট শো এবং রঙিন বইয়ের সমাহারে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। রমজানের আমেজ ও রোদের তেজ সত্ত্বেও শিশুদের উৎসাহে ভাটা পড়েনি।

ছয় বছরের অরিত্র বইয়ের স্টলে দাঁড়িয়ে দাদার হাত ধরে একের পর এক বই দেখছিল। ‘দাদা, দাদা, এই বইটা কিনে দাও। আজকে আমি সুপারম্যান শিখব। এইটা কিনে দাও। দাদা, এই ছবিটায় রং করব’—বই হাতে নিয়ে এমন বায়না ধরতে দেখা যায় তাকে। পাশে দাঁড়িয়ে দাদা অমল হাওলাদার বলেন, ‘আমার নাতি এবারই স্কুলে ভর্তি হয়েছে। প্রথমবার বইমেলায় এনেছি। বায়নার শেষ নেই।’

ফেব্রুয়ারির শেষ প্রান্তে শুরু হওয়া এবারের বইমেলায় সময়সূচিতে এসেছে পরিবর্তন। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। শুক্র, শনিবারসহ ছুটির দিনগুলোতে শিশুপ্রহর থাকছে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। এরপর রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকে।

প্রথম শিশুপ্রহরের মূল আকর্ষণ ছিল পাপেট শো। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাহরিয়া মায়ের হাত ধরে স্টল ঘুরতে ঘুরতে হঠাৎ পুতুলনাচের মঞ্চের সামনে থেমে যায়। অনুষ্ঠান শুরুর ডাক ভেসে আসতেই শিশুরা দৌড়ে গিয়ে পাটি বিছানো মেঝেতে বসে পড়ে। পেছনে দাঁড়িয়ে থাকেন অভিভাবকেরা।

মঞ্চে হাজির হয় দুই পুতুল বন্ধু অপু ও দিপু। গল্পের ফাঁকে তারা দেয় শিক্ষণীয় বার্তা। তাদের বিদায়ের পর গানের সুরে লেজ নাড়াতে নাড়াতে মঞ্চে আসে বিশাল এক বাঘ পুতুল। শিশুদের উচ্ছ্বাসে চারপাশ মুখর হয়ে ওঠে। নাচতে নাচতে বাঘ নেমে আসে শিশুদের মাঝে, হাত বাড়িয়ে তাকে ছুঁতে চায় তারা।

বাবার কোলে বসা তাসনিম পাপেট শো দেখে আনন্দে হাততালি দিচ্ছিল। অনুষ্ঠান শেষে তার সরল প্রশ্ন, ‘বাঘটা আবার আসবে?’ বাবা হেসে বলেন, ‘আবার আসবে, আমরা আবার দেখব।’

শিশুপ্রহর ঘিরে মেলার ভেতরে তৈরি হয় আলাদা এক আবহ। ছোটদের বই, আঁকার খাতা, ছড়া ও গল্পের বইয়ের স্টলগুলোতে ছিল ভিড়। আয়োজনকারীরা জানান, প্রতিটি শিশুপ্রহরে নতুন গল্প, গান ও অংশগ্রহণমূলক আয়োজন থাকবে।

কাকতাড়ুয়া পাপেট শোর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আশিক বলেন, ‘শিশুরা গল্প খুব সহজে গ্রহণ করে। আমরা পাপেট শোর মাধ্যমে তাদের আনন্দ দিই। সেই আনন্দের ভেতরেই বার্তা রাখি। এই মাধ্যম দিয়ে সমাজের কুসংস্কার দূর করার চেষ্টা করি।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img