Thursday, February 26, 2026
23.7 C
Dhaka

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা প্রাচীরে জালে আটকা পড়ে আহত হয়েছে ধূসর মাথাযুক্ত মাছ ঈগল। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, জাকির মিরের বাড়ির সীমানা প্রাচীরে জালে আটকে পাখিটি ছটফট করছিল। বিষয়টি নজরে এলে পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তায় দ্রুত ওয়াইল্ডটিমের শরণখোলা ফিল্ড অফিসে খবর দেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন।

জাকির মির জানান, প্রথমে তারা ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি একটি বিরল পাখি হতে পারে। তাই নিজেরা কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত সংশ্লিষ্টদের খবর দেন।

ওয়াইল্ডটিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিটির ডানায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জালে আটকে পড়ে এটি দুর্বল হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে পাখিটিকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

ধূসর মাথাযুক্ত মাছ ঈগল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাভূমি অঞ্চলের একটি শিকারি পাখি। বাংলাদেশে এটি মূলত সুন্দরবন ও উপকূলীয় নদী-খাল সংলগ্ন এলাকায় দেখা যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।...

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা...

নতুন এআই এজেন্ট ওপেনক্ল ঘিরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা

বছরের শুরুতেই প্রযুক্তি দুনিয়ায় দ্রুত আলোচনায় উঠে এসেছে একটি...

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি...

স্বাস্থ্য ও স্বাদের দৌড়ে কোন চাল এগিয়ে

বাঙালির দৈনন্দিন জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। সকাল, দুপুর কিংবা...

চার বছরের সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা...
spot_img

আরও পড়ুন

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায়...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারী ও মহাকাশ ভ্রমণ সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসযোগ্য একটি শহর...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সঠিক পরিকল্পনা, ওষুধের ডোজের সমন্বয় এবং সচেতন থাকলে অধিকাংশ ডায়াবেটিক রোগী নিরাপদে...
spot_img