Wednesday, July 22, 2026
25.7 C
Dhaka
No menu items!

মাতুয়াইল ল্যান্ডফিলে আগুন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিলে কয়েকদিন ধরে আগুন জ্বলছে। বিশাল বর্জ্যস্তূপ থেকে উঠছে ঘন বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ, যা আশপাশের এলাকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা আগুন নেভাতে সময় লাগছে।

সরেজমিনে দেখা যায়, ময়লার স্তূপের বিভিন্ন অংশে একযোগে আগুন জ্বলছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। ডেমরা, কোনাপাড়া, যাত্রাবাড়ী ও জুরাইন ছাড়িয়ে এই ধোঁয়া রাজধানীর মতিঝিল এলাকাতেও পৌঁছেছে। স্থানীয়রা জানান, ধোঁয়ার কারণে ঠিকমতো শ্বাস নিতে পারছেন না তারা। অনেকের মধ্যে শ্বাসকষ্ট, কাশি ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন একটি স্থানে সীমাবদ্ধ নয়, ময়লার ভাগাড়ের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। বিশাল ময়লার পাহাড়ে একাধিক স্থানে আগুন থাকায় নিয়ন্ত্রণে আনতে দেরি হচ্ছে। কত সময়ের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদিত হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে, কিন্তু শাস্তি বা পর্যাপ্ত সচেতনতা নেই। ময়লাকে ওয়েস্ট নয়, ওয়েলথ হিসেবে বিবেচনা করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যবস্থাপনা করা জরুরি।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, তবে এতে জনগণের সচেতনতাও জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের সংকট থেকে উত্তরণ সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img