Monday, September 7, 2026
27 C
Dhaka

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর পাকা ইউনিয়নের পাকা গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় পাকা গ্রামের বাসিন্দা মোছা. শামীম নাসরিন (৩১) অভিযুক্ত শুভ হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, পাকা কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় এক বছর আগে ১০ লাখ টাকায় চুক্তি করেন শুভ। প্রথম দফায় তিনি পাঁচ লাখ টাকা গ্রহণ করেন। তবে পরবর্তীতে চাকরি না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন অপেক্ষার পর টাকা ফেরত চাইলে শুভ উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে তিনি বাদীর বাড়িতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে কিছু করতে পারবেন না।’ একই সঙ্গে নিজেকে প্রভাবশালী দাবি করে টাকা না দিলে ‘ভেকু দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দেন।

বাদীর দাবি, ওই ঘটনার ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে এবং বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হুমকির ভিডিওসহ অন্যান্য আলামত যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img