Sunday, October 11, 2026
29.6 C
Dhaka

সিসি ক্যামেরায় ধরা পড়ল আদালতে বিশৃঙ্খলার দৃশ্য

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার পর আদালতের এজলাসে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের আইনজীবীরা মহানগর আদালত বর্জন করেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ এবং তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানান।

তালুকদার ইউনুস সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তার জামিনের পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহ্বানে মঙ্গলবার তারা মহানগরের সংশ্লিষ্ট আদালত বর্জন করেন। বেলা ১১টার দিকে আদালত বর্জনকারীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিলও করেন। পূর্ব ঘোষণা ছাড়া এই আদালত বর্জনের কারণে বিচারপ্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এছাড়া আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে আইনজীবীদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে। এ কারণে তালুকদার ইউনুসকে জামিন প্রদানকারী বিচারক অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর অপসারণ ও জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সকল আদালত বর্জন করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে একদল আইনজীবী অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে হট্টগোল সৃষ্টি করে। তারা আদালতের কক্ষে বিচারপ্রার্থীদের বসার জন্য রাখা চেয়ার-টেবিল উল্টে দেয়। এই ঘটনার সিসি ক্যামেরার ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন আইনজীবীদের নেতৃত্ব দিচ্ছেন। তবে লিংকন বিষয়টি অস্বীকার করেছেন।

মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম জানান, তারা তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছেন। কিন্তু বিচারক জামিন আদেশ দেওয়ায় তাদের কোন কিছু করার সুযোগ ছিল না।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বরিশালে তালুকদার মো. ইউনুসসহ উল্লেখযোগ্য কয়েকজন আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। তার মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি এবং মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img