Thursday, September 17, 2026
26 C
Dhaka

কেজিপ্রতি বাড়তি ৫ থেকে ১৫ টাকা, লাভের মুখে সিন্ডিকেট

সরকারের দাবি—দেশে সারের কোনো ঘাটতি নেই, গুদামে পর্যাপ্ত মজুত রয়েছে এবং দামও নির্ধারিত। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। বোরো মৌসুমের ভরা সময়ে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে চাপে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ব্যয় বাড়ছে, তৈরি হচ্ছে খাদ্যনিরাপত্তা নিয়ে শঙ্কা।

কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের একটি সিন্ডিকেট মৌসুমের শুরুতেই সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট দেখাচ্ছে। সরকারি নির্ধারিত দাম উপেক্ষা করে বস্তাপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। নজরদারির অভাবে সারা দেশে সারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

সরকারি হিসাবে ইউরিয়ার কেজি ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকা। কিন্তু বাস্তবে ইউরিয়ায় কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা, টিএসপিতে ৩ থেকে ১৩ টাকা, ডিএপিতে ৭ থেকে ১৫ টাকা এবং এমওপিতে ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। এক বস্তা ইউরিয়া নির্ধারিত ১ হাজার ২৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিএপি ও টিএসপির ক্ষেত্রেও একই চিত্র।

কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বলছে, তাদের গুদামে সার রাখার জায়গা পর্যন্ত নেই। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সাড়ে ৫ লাখ টন ইউরিয়া, ৩ লাখ ২১ হাজার টন টিএসপি, ৫ লাখ ৩৩ হাজার টন ডিএপি এবং ৩ লাখ ৩১ হাজার টন এমওপি মজুত রয়েছে। উপজেলা পর্যায়েও চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে চলতি মৌসুমে কিছু সারের বরাদ্দ গত বছরের তুলনায় সামান্য কমেছে, যা ভরা মৌসুমে বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন বোরো মৌসুম। দেশে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয় এবং সোয়া ২ কোটি টন চাল উৎপাদিত হয়, যা বার্ষিক চাল সরবরাহের প্রধান ভরসা। বোরো সম্পূর্ণভাবে বীজ, সার ও সেচনির্ভর। একই সময়ে আলু, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন সবজির চাষও চূড়ান্ত পর্যায়ে থাকে। ফলে সারের বাজারে অস্থিরতা মানেই পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা।

চুয়াডাঙ্গা, গাইবান্ধা, দিনাজপুর, রাজশাহী, যশোর, খুলনা, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন জেলায় একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। কোথাও বলা হচ্ছে মজুত যথেষ্ট, আবার কোথাও কৃষককে বেশি দামে সার কিনতে হচ্ছে। গাইবান্ধার কৃষক সাগির মিয়া বলেন, গত বছরের চেয়ে এবার বোরো চাষে খরচ বেড়েছে। প্রতিকেজি সার ৩ থেকে ৫ টাকা বেশি দিতে হচ্ছে, কীটনাশকের দামও ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে।

দিনাজপুরের কৃষক রফিকুল ইসলাম জানান, বাজারদরের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে, অনেক সময় প্রয়োজনীয় সারই পাওয়া যাচ্ছে না। রাজশাহীর তানোরের কৃষক রুবেল হোসেন বলেন, সরকারি দামে সার পাওয়া যায় না, বেশি দিলে মিলছে। সরকারি দামের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

খুলনার কয়রায় একই সার কয়েক কিলোমিটার ব্যবধানে ভিন্ন দামে বিক্রির নজির পাওয়া গেছে। নওগাঁয় ৫০ কেজির ডিএপি যেখানে ১ হাজার ৫০ টাকায় বিক্রির কথা, সেখানে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ায় টিএসপি ১ হাজার ৩৫০ টাকার বদলে ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কৃষকদের ভাষ্য, অনেক ক্ষেত্রে ডিলারদের কাছে সার মজুত থাকলেও প্রান্তিক চাষিদের ‘সরবরাহ শেষ’ বলে ফিরিয়ে দেওয়া হয়। পরে খুচরা দোকানে বেশি দামে সেই সার পাওয়া যায়। একই ব্যক্তি বা তার স্বজনের নামে একাধিক ডিলারশিপ থাকার অভিযোগও উঠেছে বিভিন্ন জেলায়।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, উৎপাদন খরচ বাড়তে থাকলে কৃষক ধান চাষ থেকে সরে যেতে পারেন। অনেকেই বিকল্প ফসলে ঝুঁকছেন। ধানের বাজারদর অনিশ্চিত, অথচ উপকরণের দাম বাড়ছেই। এ প্রবণতা অব্যাহত থাকলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

সারের বাড়তি দাম নিয়ে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেশি দামে সার বিক্রির প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার কঠোর থাকবে। কৃষিকে বাঁচাতে হলে কৃষকের স্বার্থ আগে রক্ষা করতে হবে। ভালো ফলনের জন্য সার খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img