Thursday, September 17, 2026
29 C
Dhaka

রমজান মাসে ব্যবসায়ীদের মানবিকতা প্রদর্শনের আহ্বান

পবিত্র কুরআন নাজিলের মাস রমজান উপলক্ষে রোজাদারদের স্বস্তি দিতে কম মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রমজান উপলক্ষে গঠিত দলের বাজার মনিটরিং সেলের প্রধান ড. খন্দকার মারুফ হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র কুরআন নাজিলের এই রমজান মাস হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র রোজা বা সিয়াম সাধনার সময় ইফতার ও সেহরিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যেন কষ্ট না পান, তাই এই মাসে ব্যবসায়ীদের কম মুনাফায় পণ্য বিক্রি করার জন্য মানবিক হতে হবে।

ড. খন্দকার মারুফ আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে কেউ চাঁদা দিতে চাইলে তা থেকে বিরত থাকবেন। বিএনপির পরিচয়ে কেউ চাঁদা দাবি করলে কোনো ছাড় নেই। চাঁদাবাজদের আটক করে রশি দিয়ে বেধে পুলিশে হস্তান্তর করতে হবে। যারা চাঁদাবাজি করতে চাইবে, তারা সরাসরি তাঁকে অথবা মনিটরিং সেলের সদস্যদের ফোন করতে পারবে। ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে এবং বাজারের বিভিন্ন সমস্যা সমাধান ও খাজনা হ্রাস করা হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক ও নির্বিঘ্ন জীবনযাত্রা এবং বাজারে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি বদ্ধপরিকর। জনস্বার্থে দলের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে বাজারের পরিবেশ, ব্যবসা-বাণিজ্যের চলমান অবস্থা, জননিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়। মনিটরিং টিম বাজার ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় মনিটরিং সেলের সদস্য মো. রমিজউদ্দিন লন্ডনী, মিজানুর রহমান, আবু ইউসুব নয়ন ও আতাউর রহমান ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img