Thursday, May 7, 2026
30 C
Dhaka

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগ ওঠে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অভিযুক্ত হিসেবে ফেরদৌস চৌধুরী তুষারকে হেফাজতে নেওয়া হয়।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত বলতে পারব।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু...

পটুয়াখালীতে রিফাতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় রিফাত গাজী (১৭)...

গাজীপুরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

নিজ ইচ্ছায় বিয়ে, মামলা তুলে নেওয়ার আহ্বান গৃহবধূর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজের ইচ্ছায় বিয়ে করার পরও মেয়ের...

বেগমগঞ্জে অনলাইন জুয়ায় যুবককে কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে মো....

ঘরেই সহজে তৈরি করুন মজাদার কাসুন্দি

ঘরে কাসুন্দি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয়...

চার বলের বাইরে কি আছে আরও এক মৌলিক শক্তি

পদার্থবিজ্ঞানের বর্তমান স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী মহাবিশ্ব পরিচালিত হয় চারটি...

একের পর এক সাফল্যে আলোচনায় ক্ষুদে হাফেজ তাহমিদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই একের পর এক কুরআন প্রতিযোগিতায়...

লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৬

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে...

কেরানীগঞ্জে ট্রাকে মিলল ৬৯ বোতল ফেনসিডিল

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার...

নেসকোর ঘোষণা, ১৩ দিন লোডশেডিং বিভিন্ন এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী রবিবার (১০...

মাইজদীতে ছাত্রদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ...

হবিগঞ্জ-৪ নিয়ে তাহেরীর মন্তব্যে আলোচনা

হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন...

পানছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফের সদস্য

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য...
spot_img

আরও পড়ুন

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুকে হত্যার অভিযোগ

নরসিংদীর পলাশ উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অটোরিকশার গ্যারেজে পায়ুপথে উচ্চচাপের বাতাস ঢুকিয়ে শিশুটিকে হত্যা করা...

পটুয়াখালীতে রিফাতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় রিফাত গাজী (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখমণ্ডলে নারীদের...

গাজীপুরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে ড. মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে। বুধবার (৬ মে) বিকেলে গাজীপুর...

নিজ ইচ্ছায় বিয়ে, মামলা তুলে নেওয়ার আহ্বান গৃহবধূর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজের ইচ্ছায় বিয়ে করার পরও মেয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করায় পরিবারে জটিলতা তৈরি হয়েছে। সাদিয়া সুলতানা পুষ্প (১৮) নামের ওই গৃহবধূ...
spot_img