Wednesday, April 22, 2026
34 C
Dhaka

বান্দরবান পাহাড়ে দ্বিমুখী কৃষি পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে দ্বিমুখী কৃষি পদ্ধতি স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করে তুলেছে। শত শত বছর ধরে এই নদীর তীর ঘেঁষে পাহাড়ি ও বাঙালি জুমিয়া-চাষী পরিবারগুলো বসবাস করে আসছে।

পাহাড়ে সমতল ভূমি সীমিত হওয়ায় বর্ষায় পাহাড়ের ঢালে জুমচাষ এবং শীতে নদীর বুকে জেগে ওঠা চর এলাকায় আবাদ—এই দ্বিমুখী কৃষি পদ্ধতিই চাষীদের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। বর্ষার মৌসুমে জুমচাষে উৎপাদিত হয় ধান, মিষ্টিকুমড়া, মারফা, মরিচ, ভুট্টা এবং অন্যান্য ফসল। শীতকালে নদীর চরে চাষ হয় সবজি, বাদাম, তিল ও বিভিন্ন রবিশস্য।

বান্দরবান জেলা সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ নদীর শাখা-প্রশাখা এবং ঝিরি-ছড়ার দুইপারেও চরের এসব আবাদ দেখা যায়। স্থানীয় কৃষকরা জানান, এক সময় অনাবাদি থাকা চরগুলো এখন সারি সারি বাদামের ক্ষেতে পরিণত হয়েছে। পাহাড়ি বেলে-দোঁআশ মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। নভেম্বর-ডিসেম্বর মাসে বপন করা বাদাম চার থেকে পাঁচ মাসের মধ্যে পরিপক্ক হয়।

রোয়াংছড়ি উপজেলার চাষি অং থোয়াই চিং মারমা বলেন, প্রথমে বাঙালি চাষীরা নদীর চরে আবাদ শুরু করেছিলেন। তাদের সফলতা দেখে ধীরে ধীরে পাহাড়ি জুমিয়া পরিবারগুলোও বাদাম ও সবজি চাষে যুক্ত হয়েছে। আরেক চাষি আব্দুল মজিদ জানান, সমতলের তুলনায় পাহাড়ি চরে উৎপাদিত বাদামের আকার বড়, স্বাদ ভালো এবং বাজারে চাহিদাও বেশি।

পাহাড়ি নারী জুমিয়াদেরও চাষাবাদে অংশগ্রহণ চোখে পড়ছে। তারা বীজ বপন, আগাছা পরিষ্কার ও ফসল তোলায় সক্রিয় ভূমিকা রাখছেন। এতে পারিবারিক আয়ের পাশাপাশি নারীর আর্থিক সক্ষমতাও জোরদার হচ্ছে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীরাও পরিবারের আয় বৃদ্ধির জন্য মাঠে কাজ করছেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বান্দরবান পাহাড়ে বাদাম আবাদ হয়েছিল ২,৩৩০ হেক্টর জমিতে, যা চলতি বছর বেড়ে ২,৩৪২ হেক্টরে পৌঁছেছে। সমতলের তুলনায় পাহাড়ি বাদামের আকার বড়, স্বাদ উন্নত এবং পাইকারি বাজারে ভালো দাম পাচ্ছে। স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি জেলার বাইরে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

পাহাড়ে চরের বাদাম চাষে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ এবং পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপপরিচালক আবু নাঈম মো. সাইফুদ্দীন জানান, বর্ষায় জুমচাষ এবং শীতে চরে আবাদই পাহাড়ি কৃষিকে টেকসই অর্থনৈতিক মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। দ্বিমুখী কৃষি পদ্ধতির ফলে বছরের প্রায় পুরো সময়ই কাজের সুযোগ তৈরি হচ্ছে, মৌসুমি বেকারত্ব কমছে এবং পারিবারিক আয় স্থিতিশীল হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img