Sunday, May 24, 2026
28.2 C
Dhaka

নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে অপতথ্যের বিস্তার

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে এসব ঘটনার পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর দাবি। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক তথ্যের পাশাপাশি অপতথ্যও ব্যাপকভাবে ছড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে।

প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী–সমর্থকদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হামলা চালিয়েছে—এমন ভুয়া দাবি বেশি ছড়ানো হয়েছে। আবার কিছু ক্ষেত্রে জামায়াতে ইসলামী হামলায় জড়িয়েছে বলেও অপপ্রচার চালানো হয়েছে।

বাংলাদেশের বিষয়ে তথ্য যাচাই করে এমন ৯টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ফেসবুক পেজ পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচনের পরের দুই দিন—১৩ ও ১৪ ফেব্রুয়ারি—অন্তত ১৩টি ফ্যাক্টচেক প্রকাশিত হয়েছে, যেখানে নির্বাচন–পরবর্তী সংঘাত বা বিক্ষোভ নিয়ে ভুয়া দাবি শনাক্ত করা হয়েছে। একই ভুয়া তথ্য নিয়ে একাধিক প্রতিষ্ঠানের প্রতিবেদন থাকলে একটি হিসেবেই ধরা হয়েছে।

জামায়াত সহিংসতার শিকার—এমন দাবিতে অপতথ্য

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় কুমিল্লার দেবীদ্বারে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে যাচাই প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি পুরোনো এবং নির্বাচনের অন্তত এক মাস আগে থেকেই অনলাইনে ছিল।

আরেকটি ভিডিও ছড়িয়ে বলা হয়, নির্বাচনে জয়ের পর কুমিল্লায় বিএনপির নেতা–কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা করেছেন অথবা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িঘর ভাঙচুর করছেন। পরবর্তী যাচাইয়ে এসব দাবিও ভুল প্রমাণিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে ছাত্রদল বের করে দিচ্ছে—এমন দাবিতে সাত বছরের পুরোনো একটি ভিডিও ছড়িয়ে পড়ে। একই সময়ে নির্বাচন–পরবর্তী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বলে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও প্রচার করা হয়।

বিএনপি ও জামায়াতকে ঘিরেও বিভ্রান্তি

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, প্রতিপক্ষকে ভোট দেওয়ায় মানুষের ওপর হামলা চালাচ্ছে ক্ষমতায় যাওয়া দলটি। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, সেটি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের পুরোনো দৃশ্য।

বিএনপির নেতা–কর্মীরা এনসিপির এক নেত্রীকে গণধর্ষণ করেছেন—এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হলেও সেটিও যাচাইয়ে মিথ্যা প্রমাণিত হয়।

অন্যদিকে সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, নির্বাচনে জামায়াতে ইসলামীর পরাজয়ের পর ইসলামপন্থীরা হিন্দুদের ওপর হামলা করছে। কিন্তু যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের ঘটনা।

ডিসমিসল্যাবের পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচন–পরবর্তী উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। সচেতনতা ও তথ্য যাচাই ছাড়া এমন তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে তারা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img