Monday, April 20, 2026
28 C
Dhaka

নির্বাচনী নিরাপত্তায় দক্ষিণাঞ্চলে বিজিবির ব্যাপক তৎপরতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে তিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১৬টি বেজ ক্যাম্প স্থাপন করে প্রায় ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জানুয়ারি থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা তৎপরতা পরিচালনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে মোট ৩৪০টি নিয়মিত টহল কার্যক্রম, ৫০টির বেশি যৌথ অপারেশন এবং ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে অর্ধশতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভাও আয়োজন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিজস্ব ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ড্রোন, কে-৯ ডগ স্কোয়ার্ড, বডি ওর্ন ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়োট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আধিপত্য বজায় রাখা এবং জনমনে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করতে দিনরাত নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবির দায়িত্ব পালনকালীন সময়ে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে মোট ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা দিয়ে আসছেন। এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক গণসমাবেশে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশেষ দল সমাবেশস্থলে মোতায়েন রয়েছে।

প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী দল বা ব্যক্তি যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে জন্য নিচ্ছিদ্র টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখতে নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img