Thursday, September 17, 2026
26 C
Dhaka

সাভারে ১১–দলীয় জোটের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন এবং ১১–দলীয় ঐক্য হচ্ছে সেই পরিবর্তন ও সংস্কারের প্রতীক। তিনি বলেন, দাঁড়িপাল্লা ও শাপলা কলি সংস্কার এবং পরিবর্তনের প্রতীক হিসেবে জনগণের সামনে এসেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সাভারের শাহীবাগ এলাকায় মাতৃবাগান জামে মসজিদ–সংলগ্ন মাঠে ১১–দলীয় জোটের এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, এই দেশের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সময়। এক হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজ নির্বাচনে যেতে পারছি। আজ কোনো ব্যক্তিস্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়, আমাদের ১১ দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে। ১১ দলের জয় ও সরকার গঠনের মধ্য দিয়েই সংস্কারপ্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘যে বাংলাদেশের জন্য জুলাই গণ-অভ্যুত্থানে হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, আমাদের ভাই শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছিলেন, আমরা সেই ইনসাফের, ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। দিল্লির তাঁবেদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির তাঁবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আমরা জীবন দেওয়ার জন্য আবার প্রস্তুত আছি। আজাদি এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না।’

দেশের বিভিন্ন স্থানে ১১–দলীয় জোটের নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরোনো কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায়, তাদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।’

বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি একটি জোট—তাকে জোট বলা যাবে না, একটি দল যারা অনেক দলকে নিজের পেটে নিয়ে নিয়েছে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে, সেই দলের নেতা–কর্মীরা। আমরা বলছি, সেই হুমকি ও রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা ৫ আগস্ট ঘটিয়েছিলাম। আমরা কোনো হুমকি এবং রক্তচক্ষুকে ভয় পাই না।’

ঢাকা-১৯ (সাভার) আসনে এনসিপি মনোনীত ১১–দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলকে জয়ী করতে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দিলশানা আপাকে শাপলা কলিতে জয়যুক্ত করবেন। দিলশানা আপা ১১ দলকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে প্রতিনিধিত্ব করবেন, ইনসাফকে প্রতিনিধিত্ব করবেন, জুলাই গণ-অভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করবেন।’

সমাবেশে এনসিপি মনোনীত ১১–দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা জেলার সেক্রেটারি আফজাল হোসাইনসহ জামায়াতে ইসলামী ও ১১–দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img