Monday, February 9, 2026
22 C
Dhaka

আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনগণের অর্থের ওপর নির্ভর না করেই তিনি নির্বাচনে অংশ নিতে চান এবং নির্বাচিত হলে জনগণকে বিনা মূল্যে সেবা দিতে চান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আপনারা আমাকে পয়সা ছাড়া নির্বাচিত করুন, আমি আপনাদের পয়সা ছাড়া সেবা দেব।’ তাঁর ভাষায়, রাজনীতিতে অর্থ সংগ্রহের ক্ষেত্রে চাঁদাবাজির প্রয়োজন নেই, জনগণের আস্থাই সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি করে টাকা আনতে হয় না। মানুষ বিশ্বাস করে টাকা দেয়। মানুষ বলে, বাবারে টাকা লাগলে টাকা দিমু, কিন্তু তুমি দুর্নীতি করবা না। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারছি সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় আমার টাকা পয়সা নেওয়ার দরকার নাই। আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছেন। প্রত্যেক দিনই এমন করে টাকা দেন।’

ভবিষ্যৎ রাজনৈতিক দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আবার যদি কখনো নির্বাচন হয়, যদি আল্লাহ তৌফিকে রাখে, যদি দাঁড়াতে হয়, আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমুখী কাজ করি তখনো আপনারা আমাকে সাহায্য করবেন।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সহিদ, খেলাফত মজলিশের এমপি প্রার্থী মাওলানা মো. মজিবুর রহমান ফরাজী, বাংলাদেশ খেলাফতে মজলিশ উপজেলা আমির মোহাদ্দেছ মো. জামসেদ হোনের হাবিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...
spot_img

আরও পড়ুন

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সঙ্গে বৈঠক করতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে অংশ...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের স্বীকৃতি দেয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম ডিজিএ...

শিগগির চাঁদে ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার লক্ষ্য স্পেসএক্সের, মাস্কের ঘোষণা

বিশ্বের ধনী ও উদ্ভাবক ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা স্বয়ং-বিকশিত শহর গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।...
spot_img