Thursday, September 17, 2026
29 C
Dhaka

নির্বাচনে কালো টাকার প্রভাব অব্যাহত : গোলাম পরওয়ার

নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি থাকলেও দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও নির্বাচনী কর্মীদের ওপর হামলা, হুমকি, নারী কর্মীদের লাঞ্ছনা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং কালো টাকার প্রভাব বিস্তারের অভিযোগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ইশতেহার ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি সেই আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন পর্যন্ত যদি এ পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। তবে নির্বাচন কমিশন চাইলে এখনো পরিস্থিতি স্বাভাবিক করতে পারে।’

তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন এলাকায় জামায়াতের প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের বোরকা টেনে খুলে দেওয়া, মুখ ঢাকার কাপড় ছিঁড়ে ফেলা এবং প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে।’ এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একজন বিএনপি নেতার বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে—দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে নারীদের কাপড় খুলে নিতে হবে। এ ধরনের বক্তব্য ভয়ংকর ও অমানবিক। যারা নির্বাচনের আগেই মানুষের কাপড় খুলে ফেলতে চায়, তারা ক্ষমতায় গেলে পুরো জাতিকেই বিবস্ত্র করে ফেলবে।’

তিনি আরও অভিযোগ করেন, সংখ্যালঘু হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের মিটিংয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। কিছু এলাকায় জোরপূর্বক বাড়ি থেকে তুলে এনে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে কাজ করানো হচ্ছে।

কালো টাকা ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভোটারদের প্রভাবিত করতে বাড়ি বাড়ি টাকা বিতরণ করা হচ্ছে। ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে সংগঠিতভাবে অর্থ সরবরাহ চলছে। এই কালো টাকা গণতন্ত্রের জন্য বড় হুমকি।’

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের এবং দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা, কালো টাকার প্রবাহ বন্ধ এবং ভোটারদের ভয়মুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এসময় তিনি ডুমুরিয়া-ফুলতলার স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বন্ধ মিল চালু, সড়ক সংস্কারসহ স্থানীয় কয়েকটি বিষয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img