Sunday, September 6, 2026
27 C
Dhaka

জুলাই সনদে নাগরিক অধিকার সংকুচিত করার কোনো উল্লেখ নেই: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই জাতীয় সনদে এমন কোনো ধারা নেই, যা বাংলাদেশের নাগরিকদের অধিকারকে সংকুচিত করবে। তিনি বলেন, জুলাই সনদ কালো কালিতে ছাপা হলেও এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা। সনদে রয়েছে এক ব্যক্তির শাসন আর ফিরে না আসার অঙ্গীকার।

গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজন করে।

জুলাই অভ্যুত্থান ও ছাত্র আন্দোলন
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে কোটা সংস্কারের দাবিতে। তবে কোটাই একমাত্র সমস্যা ছিল না। পাবলিক সার্ভিস কমিশনের কাঠামোগত সমস্যা ও রাজনৈতিক হস্তক্ষেপও ছিল মূল বিষয়। সরকারি কর্মচারীদের আবেদনপত্রে তারা স্বেচ্ছায় জানিয়েছিলেন ছাত্রলীগে কোন পদে ছিলেন।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির দণ্ড মওকুফ ও ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে, কিন্তু এর অপব্যবহার হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করার আগে একটি কমিটির মাধ্যমে প্রক্রিয়া চলবে, যেখানে মহাপরিদর্শক থেকে সাইকিয়াট্রিস্ট পর্যন্ত থাকবে। কমিটি মানবিক, বয়স, ভূমিকা ইত্যাদির কারণে সিদ্ধান্ত নেবে এবং ভিকটিমের পরিবারের সম্মতি নেবে।

সংবিধান সংশোধনী ও নিরাপত্তা
আলী রীয়াজ বলেন, ‘সংবিধান সংশোধনকে যাতে কোনো একক ব্যক্তি সুবিধা না নিতে পারে, তাই জুলাই সনদে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অন্তত ৫১ জন সদস্যের সমর্থন প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এতে স্বৈরাচার কোনো ব্যক্তির পক্ষে জাতির ওপর চেপে বসতে পারবে না, ভোটাধিকার বা মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে পারবে না।’

সভায় উপস্থিতরা
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। সভায় ১৭টি সরকারি ও ৬৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, রেজিস্ট্রার, শিক্ষার্থী প্রতিনিধি এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img