Wednesday, September 16, 2026
30 C
Dhaka

তারেক রহমানের জনসভার আগের দিন ফরিদপুরে উত্তেজনা

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে ক্যাম্পটিতে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের তেঁতুলতলা বাসস্ট্যান্ডসংলগ্ন স্থানে ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে গড়ে তোলা ওই ক্যাম্পে আগুনে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেশনের কিছু কাপড় আংশিকভাবে পুড়ে যায়।

ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, সময়মতো আগুন নেভানো না গেলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

কানাইপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা শেখ বলেন, “ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে দেখি ক্যাম্পে আগুন জ্বলছে। দ্রুত স্থানীয়দের খবর দিই। এরপর সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, নির্বাচনী পরিবেশ অশান্ত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনের আগে এ ধরনের ঘটনার ফলে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও উদ্বেগ তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, “বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিকে, আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফরিদপুর জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একটি বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক জীবনে এই প্রথম সরাসরি ফরিদপুর শহরে আসছেন তারেক রহমান। তাঁর আগমনের খবরে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ব্যানার, ফেস্টুন, মাইকিং ও জনসমাগমে ইতোমধ্যেই পুরো শহর উৎসবমুখর হয়ে উঠেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img