Tuesday, July 14, 2026
26.3 C
Dhaka
No menu items!

১১ বছর ধরে শিক্ষকতা করলেও নেই বৈধ নিবন্ধন

ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার দুই শিক্ষিকার বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে দীর্ঘদিন শিক্ষকতা করার অভিযোগ উঠেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) মাদরাসা কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)-এর কাছে পাঠানো শিক্ষকদের সনদ শনাক্তের প্রতিবেদনে এ ঘটনা প্রকাশ পায়। অভিযুক্ত দুই শিক্ষক অন্তত ১১ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) গত ৭ জানুয়ারি একটি চিঠিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য, সত্যায়িত নিবন্ধন প্রত্যয়নপত্র এবং এমপিও শিট নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানোর নির্দেশ দেন। এর প্রেক্ষিতে নান্দাইল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের তথ্য পাঠায়।

প্রতিবেদন অনুযায়ী, জাহাঙ্গীরপুর আলিম মাদরাসায় ২০১৫ সালের ১০ মে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগ দেন নাসরিন ইসরাত জাহান। তিনি প্রায় ১১ বছর ধরে শিক্ষকতা করছেন এবং মাসে কমপক্ষে ৩৫ হাজার টাকা বেতন উত্তোলন করেছেন। কিন্তু তার নিবন্ধন নম্বরে অনলাইনে অন্য একজনের নাম আসে। অপরদিকে, আরবি বিভাগের শিক্ষক শাহনাজ পারভিনের নাম অনলাইনে কোনো নিবন্ধনে নেই।

মাদরাসা অধ্যক্ষ মো. আশরাফ আলী বলেন, দুই শিক্ষকের তথ্য যাচাই করে এনটিআরসিতে প্রতিবেদন পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক নাসরিন ইসরাত জাহান বলেন, এটি একটি ভুল হয়ে গেছে। অনেক আগে নাম সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, আগে কোনো সমস্যা ছিল না, তাই বেতন উত্তোলন হয়েছে। আর শিক্ষক শাহনাজ পারভিন বলেন, অনলাইনে নাম না থাকা কোনো সমস্যা নয়, সব ঠিক হয়ে যাবে।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, তার দপ্তরে শিক্ষকদের কোনো তথ্য নেই। প্রতিষ্ঠানেরই দায়িত্ব সব কাগজপত্র সংরক্ষণ ও দেখভাল করা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img