Wednesday, June 17, 2026
33.9 C
Dhaka

সোনারগাঁয়ে বিএনপির ছয় নেতা বহিষ্কার

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির সাবেক সভাপতিসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন— সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য খন্দকার আবু জাফর, সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, জিয়াউল ইসলাম চয়ন, সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি পনির ভূঁইয়া এবং পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি রাতে সোনারগাঁয়ের একটি স্থানীয় রেস্টুরেন্টে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বজলুর রহমানকে তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে খাবার খেতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদের কথা বলতে শোনা যায়। এমনকি একজনকে বলতে শোনা যায়, ‘নির্বাচনের জন্য আমাদের আরও দুইটা অস্ত্র দরকার।’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বজলুর রহমান ওরফে ডন বজলুসহ কয়েকজনকে র‍্যাব আটক করে।

এ ছাড়া বহিষ্কৃত অপর পাঁচ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরোধিতা করছিলেন বলে অভিযোগ রয়েছে। দলীয় সূত্র আরও জানায়, তাঁরা সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম ও গিয়াস উদ্দিনের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালান এবং দলের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে অপপ্রচার চালান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক শক্তি অটুট রাখতে ভবিষ্যতেও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনসহ চার নেতাকে কেন্দ্রীয় যুবদলও বহিষ্কার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...

শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে হামের সংক্রমণ

দেশে চলমান হামের প্রাদুর্ভাবের মধ্যে শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও...

রেকর্ডের দৌড়ে মেসির পাশে এমবাপ্পে

একই ম্যাচে দুই দিকেই ইতিহাস লেখা হয়ে গেল কিলিয়ান...

আর্জেন্টিনাকে শুভকামনা জানালেন বিদায়ী নায়ক দি মারিয়া

২০২৪ কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল...

আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে প্রস্তুত আলজেরিয়া

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়িয়েও নিজেদের সামর্থ্য দেখাতে...
spot_img

আরও পড়ুন

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু নন্দিনীর ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল রাতে...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। কাপাসগোলা ব্রিজ এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে...
spot_img