Wednesday, July 22, 2026
28.8 C
Dhaka
No menu items!

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জুলাই সনদ নিয়ে মতবিনিময় সভা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের কবল থেকে দেশ আপাত মুক্তি পেলেও সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ রয়েছে। আর কোনো স্বৈরাচার যাতে জনগণের ওপর চেপে বসতে না পারে, সেজন্যই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে।’

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ কাগজের কালো কালিতে ছাপা হলেও বাস্তবে এই সনদের প্রতিটি অক্ষর মানুষের রক্তের বিনিময়ে লেখা। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে জাতি কোন পথে অগ্রসর হবে।’

জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের অ্যাজেন্ডা নয় দাবি করে তিনি বলেন, ‘এই সনদ নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে। গত তিনটি নির্বাচনকে নির্বাচন বলা অপমানজনক। নিশিরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।’

তিনি আরও বলেন, ‘একটি সম্ভাবনাময়, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। বিগত দেড় দশকে ফ্যাসিবাদী সময়ে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন, তারা আমাদের একটি দায়িত্ব দিয়ে গেছেন। আমরা যেন ভবিষ্যৎ বাংলাদেশ এমনভাবে গড়ে তুলি, যাতে আর কোনো ফ্যাসিবাদী শাসক তৈরি না হয়।’

গণভোট নিয়ে বিভ্রান্তিকর প্রচারের বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘এই সনদে কোথাও ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি। ৩৯ পৃষ্ঠার সনদে এমন কোনো বিষয় নেই। বরং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযুক্ত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একটি বহুধর্মী, বহুভাষী ও বহুজাতি গোষ্ঠীর দেশ। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিত করাই সনদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছে, ৩০০ সংসদ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি, জাতীয় মসজিদের ইমাম খতিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গেছেন। কিন্তু শহীদের মায়েরা তাদের অজ্ঞাত সন্তানের জন্য অপেক্ষা করেছেন। শহীদ বীরেরা আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা যারা বেছে আছি, তারা শহীদদের স্বপ্নকে বুঝতে পেরেছেন। তাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসক তৈরি না হওয়া।’

জুলাই জাতীয় সনদে উত্থাপিত সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো পরস্পর সম্পর্কিত মৌলিক বিষয়। এগুলোকে চারটি প্রধান কাঠামোয় উপস্থাপন করে একটি মাত্র প্রশ্নে জনগণের মতামত নেওয়া হচ্ছে। রাষ্ট্রব্যবস্থার প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্যই এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে। ‘হ্যাঁ’ আমাদের সবার জন্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ খুলে দেবে, যেখানে কোনো অন্তরাত্মা কাঁপানো বাহিনীর হাতে গুম হওয়ার ভয় থাকবে না, গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্ক থাকবে না, এবং যেদিনের স্বপ্ন দেখেছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা, যেদিনে জুলাই গণ-অভ্যুত্থানে জীবন বিনিময় করেছিল ছাত্র-জনতা, সেই দিনগুলো বাস্তব হবে।’

উক্ত অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আবদুল লতিফ, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো তাজ উদ্দীন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img