Sunday, May 24, 2026
30 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জনসভায় রুমিন ফারহানার কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত নিজ নির্বাচনী জনসভায় তিনি এ বক্তব্য দেন।

জনসভায় সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, “কোন দল সরকার গঠন করবে, এটা কেউ জানে না। সুতরাং আপনারা বেশি কথা কইয়েন না। ১২ তারিখ মানুষের ফয়সালা কী হবে, সেটা আল্লাহ ভালো জানেন।” তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে অহেতুক মন্তব্য না করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখা উচিত।

এ সময় তিনি গণতন্ত্র, সাহস ও সততার প্রতীক হিসেবে হাঁস মার্কায় ভোট প্রার্থনা করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন।

নিজের পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, “১৯৭৩ সালে আমার বাবা সংসদ নির্বাচনে পাস করলেও সেটা হতে দেওয়া হয়নি। বাবা যত দিন বেঁচে ছিলেন, তত দিন এই কষ্ট তার মনে ছিল।” তিনি বলেন, অতীতের সেই অভিজ্ঞতা থেকেই তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন।

প্রতিপক্ষের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, “যারা একটি মামলা (সীমানাসংক্রান্ত জটিলতা নিয়ে) করে ঘরের চিপায় লুকায় তাদের হুমকিতে ভীত হওয়ার কিছু নেই। আমার সমর্থকদের পশম ধরার আগে আমাকে আঘাত করতে হবে।” তিনি আরও বলেন, এ আসনে মিডিয়া, বিদেশি পর্যবেক্ষকসহ নির্বাচন সংশ্লিষ্টদের নজর থাকবে, তাই এখানে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি আশা করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img