Monday, August 24, 2026
29 C
Dhaka

ভোটের আগের দিন থেকেই পাহারার ডাক রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যেন কেউ ভোট কারচুপির স্বপ্ন না দেখে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ভোটারদের ভোট নিরাপদ আছে কি না, তা নিজেরাই খেয়াল রাখতে হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ একসঙ্গে থেকে যেকোনো অনিয়ম প্রতিহত করবে।

হাঁস প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। এটি সংসদে দাঁড়িয়ে ৩০০ আসনের এমপিদের বিরুদ্ধে কথা বলার প্রতীক।

তিনি টাকার বিনিময়ে বা ভয়ভীতির মুখে অন্য কোথাও ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি ভোট অত্যন্ত মূল্যবান। এই ভোট শুধু নিজের নয়, সন্তান ও এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কেউ আজ যদি ভোট কিনতে চায়, তাহলে আগামীকাল সেই টাকার মূল্য আপনার অধিকার কেড়ে নিয়ে আদায় করবে। দুনিয়াতে ফ্রি বলে কিছু নেই।

৫ আগস্টের পরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক মানুষের নামে মামলা হয়েছে। কোথাও বলা হচ্ছে টাকা দিলে মামলা উঠিয়ে দেওয়া হবে, টাকা না দিলে মামলায় নাম ঢোকানো হবে। ভোটারদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তারা কি আবারও এমন অপশাসন চান।

রুমিন ফারহানা বলেন, তিনি কারো ওপর কোনো জুলুম করেননি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img