Friday, July 24, 2026
29.2 C
Dhaka
No menu items!

ঢাকা-১৩ বহিরাগত প্রার্থী চাপিয়ে অসম্মানের জবাব দেবে ভোটাররা

ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক বলেছেন, বহিরাগত প্রার্থী চাপিয়ে দিয়ে ভোটারদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসম্মানের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেওয়া হবে। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে আয়োজিত ‘জাগরণী পদযাত্রা’ শেষে তিনি পথসভায় এসব কথা বলেন।

আজ সকাল ১০টায় ঢাকা উদ্যান থেকে শুরু হওয়া পদযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রার সময়ে তিনি বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া—পুরো বাংলাদেশে আজ পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। যারা এই পরিবর্তন ও সংস্কারের বিরুদ্ধে, তাদের সময় শেষ হয়ে আসার বার্তা চারদিকে ছড়িয়ে পড়ছে।’

এলাকার নিরাপত্তা বিষয়েও হুঁশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, ‘রিকশা মার্কা বিজয়ী হলে ঢাকা-১৩ এলাকায় আর কোনো ‘ক্রাইম জোন’ থাকবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য পুরোপুরি নির্মূল করা হবে। কোনো কিশোরকে আর ‘গ্যাং’ পরিচয় দিয়ে কারো আধিপত্যবাদের হাতিয়ার হতে দেওয়া হবে না।’

রাজনৈতিক দলগুলোর প্রার্থীকে সমালোচনা করে তিনি বলেন, ‘এই এলাকার চার লাখ ভোটারের ওপর বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অসম্মানজনক। বড় দলগুলো স্থানীয় শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না। এই ফ্যাসিবাদী সিদ্ধান্তের জবাব দিতে এবার সাধারণ মানুষ সোচ্চার। তারা এমন একজনকে প্রতিনিধি চায়, যিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে মিশে আছেন।’

পদযাত্রাটি ঢাকা উদ্যান থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাদেরবাদ হাউজিং এবং লালমাটিয়ার বিভিন্ন ব্লকসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এলাকার প্রতিটি অলিগলিতে রিকশা মার্কার সমর্থনে স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশাল এই পদযাত্রা আসাদ গেটে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img