Wednesday, June 10, 2026
34.9 C
Dhaka

ধানের শীষে ভোট দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বর্তমান বাংলাদেশে যে নাজুক অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, তা থেকে উত্তরণের জন্য বিএনপিকেই প্রয়োজন। বিএনপির দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল দেশকে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নে পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো কর্মসংস্থান তৈরি করা। বৃহৎ জনগোষ্ঠীকে বেকার রেখে কোনো দেশই অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না। তাই এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হলে সবার আগে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যা সমাধান করতে হবে। তবেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘বেকার সমস্যা সমাধানে বিএনপির একটি সুসংগঠিত ও বৃহৎ পরিকল্পনা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দ্রুতই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

মিন্টু বলেন, ‘বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন সেন্টু, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঁইয়া, সদস্য সচিব প্রবীর এবং মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...
spot_img

আরও পড়ুন

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই সকালের নাশতা থেকে...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। নাব্যতা সংকট, পর্যাপ্ত জেটির অভাব এবং আধুনিক পণ্য পরিবহন সুবিধার ঘাটতির...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির ভাত’। বিশেষ প্রক্রিয়ায় চাল কয়েকদিন পানিতে রেখে গাঁজনের মাধ্যমে এটি প্রস্তুত করা হয়। এ ধরনের...
spot_img