Thursday, April 30, 2026
22 C
Dhaka

ভোলায় অভিভাবক সভায় ভোটের মানদণ্ড নিয়ে বক্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, দল দেখে ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দেবেন। যে ব্যক্তিকে মনে করবেন আপনাদের নেতা হওয়ার যোগ্য, যে দলেরই হোক সেই ব্যক্তিকে ভোট দেবেন। আমি অন্ধ রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা সমাজকে শিক্ষিত দেখতে চাই, গুণ্ডা-পাণ্ডা আর মাস্তানের রাজনীতি আর দেখতে চাই না।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার লালামোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, ‘বাংলাদেশের রাজনীতি কলঙ্কিত রাজনীতি, এটি দেশকে ধ্বংস করছে। সুতরাং ভোট দেওয়ার সময় বিচার-বিবেচনা করে দেবেন। অশিক্ষিত ও মূর্খদের ভোট দেবেন না। দেশপ্রেমিক, সুনাগরিক ও শিক্ষিত ব্যক্তিদের ভোট দেবেন।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান আমলে শিক্ষার অনুকূল পরিবেশ ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরই অশিক্ষিত-মূর্খের দল রাষ্ট্রক্ষমতায় চলে গিয়েছে। তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে, শিক্ষাঙ্গনে রাজনীতিকে অনুপ্রবেশ করানো হয়েছে। সাম্প্রতিককালে শিক্ষাব্যবস্থায় ভালো কোনো কিছুর চর্চা দেখি না।’

আওয়ামী লীগের ১৬ বছরকে দুঃস্বপ্নের সময় উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে বসে কিভাবে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করা যায়, কিভাবে এদের পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায়- এসব নানা ষড়যন্ত্রে লিপ্ত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের সবার জন্য একটা সুযোগ এসেছে, যেখানে আবার নতুন করে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে সক্ষম হব। আমরা আশা করি, আপনারা সেই দিন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিকে বেছে নেবেন।’

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img