Wednesday, July 22, 2026
26.9 C
Dhaka
No menu items!

গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে দ্বীপাঞ্চলে প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট-২০২৬ সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। বুধবার (২৯ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভান’ বহরের অংশ হিসেবে বিশেষ এই গাড়িটি সকালে ফেরিতে করে সাগর চ্যানেল পাড়ি দিয়ে সন্দ্বীপে পৌঁছায়।

দুপুর ১টার দিকে হারামিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হয়। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে সন্দ্বীপে এই আয়োজন করা হয়।

প্রচারণার সময় ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ কারাভ্যানে নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শন করা হয়। পাশাপাশি দেশাত্মবোধক গান এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষার নির্বাচনী সংগীতের ভিডিও পরিবেশন করা হয়। হারামিয়া ইউনিয়ন পরিষদ ও সন্দ্বীপ থানার পুলিশ সদস্যদের তদারকিতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা যায়।

পরে ভোটের গাড়িটি মগধরা ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (২৯ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্পট ঘুরে এই ভোটার উদ্বুদ্ধকরণ প্রচারণা চালানোর কথা রয়েছে। তবে আগমনের বিষয়টি আগে থেকে প্রচার না হওয়ায় প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।

হারামিয়া এলাকার বাসিন্দা মবিনুল হক বলেন, ‘ভোটের গাড়ি নামটা এই প্রথম শুনলাম। এটি আগমনের খবর আগে থেকে জানতাম না। ইউনিয়ন পরিষদে একটি কাজে এসে হঠাৎ এটি দেখলাম তাতে ভোট সম্পর্কে অনেক কিছু জানলাম।’

স্কুল শিক্ষার্থী রোকসানা বলে, ‘গণভোট কি তা আগে জানতাম না। বাড়িতে গিয়ে মা- বাবা ও অন্যদের এখন গণভোট সম্পর্কে ধারণা দিতে পারব।’

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img