Friday, July 24, 2026
30.3 C
Dhaka
No menu items!

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করেছে ময়লা কুড়ানোর প্রতিযোগিতা ‘ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬’। রবিবার রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশ-এর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ‘ঢাকার ধারণক্ষমতার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই স্পোগোমি গেমসের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্য পৃথকীকরণ বা ওয়েস্ট সেগ্রিগেশন শিখবে। ছোটবেলা থেকেই যদি তাদের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে, তাহলে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভবিষ্যৎ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।’

প্রতিযোগিতায় ৩৪টি দলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বর্জ্যকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়—বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং বর্জ্য পৃথকীকরণের জন্য ২০ মিনিট সময় পান।

এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।’ অনুষ্ঠানে রেফারির দায়িত্ব পালন করেছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন। তিনি বলেন, ‘আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে অভ্যস্ত হলে বাংলাদেশ আরও সুন্দর হবে।’

প্রতিযোগিতায় ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান এবং অন্যান্য কর্মকর্তা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img